1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 16, 2026, 10:10 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

প্রকল্পের মেয়াদ শেষ; তবুও শেষ হয়নি সড়ক সংস্কার কাজ,চরম ভোগান্তিতে ডেইংগাকাটার মানুষ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 28, 2025

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইংগাকাটা গ্রামের একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারাধীন অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। প্রকল্পের নির্ধারিত মেয়াদ বহু আগেই শেষ হলেও আজও শেষ হয়নি সংস্কার কাজ, ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তির ছায়া।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা কংক্রিট, পড়ে আছে যত্রতত্র ইউনি ব্লক। অল্প বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে তৈরি হয় কাদার স্লিপার, ফলে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও বৃদ্ধরা পড়ছেন মারাত্মক সমস্যায়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক পুনর্বাসনের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কাজ শুরু হয় এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৩০ জানুয়ারি। কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কাজের অগ্রগতি আশানুরূপ নয়।

কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নজরুল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটির চরম অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এলজিইডি কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। রাস্তার দুরবস্থার কারণে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কোনো রোগী হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো, এমনকি শিশুদের স্কুলে যাওয়া—সব কিছুতেই তৈরি হয়েছে মারাত্মক বিঘ্ন।

তারা দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com