1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

পূর্বাঞ্চল রেলের ছয় রুটে ট্রেনের ভাড়া বাড়ছে;২০ ডিসেম্বর থেকে কার্যকর

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্কঃ পূর্বাঞ্চলের আওতাধীন রেলের ছয় রুটে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন সামঞ্জস্যপূর্ণ পয়েন্ট চার্জ আরোপ করার ফলে বিভিন্ন রুটে যাত্রী প্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে।

রেলওয়ে পূর্বাঞ্চল ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে নিয়ে গঠিত। রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের মোট ১১টি সেতুতে পন্টেজ চার্জ প্রযোজ্য হবে।

রেলওয়ের ভাষায় পন্টেজ চার্জ হলো সেতু, কালভার্ট বা ওভারপাস ব্যবহারের ফি। পূর্বাঞ্চলে সর্বশেষ এই চার্জ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে।

কোন রুটে কত টাকা ভাড়া বাড়ল

ঢাকা-চট্টগ্রাম রুটে বাণিজ্যিক দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে ৩৮১ কিলোমিটারে হওয়ায় ভাড়া বেড়ে গেছে। সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা টিকিট ৮৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪৩ টাকা। ফার্স্ট বার্থের ভাড়া ১ হাজার ২৫ থেকে ১ হাজার ১৩৩ টাকা এবং এসি সিট ১ হাজার ৫৯০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার৭৪৬ টাকায়।

ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসের স্নিগ্ধার ভাড়া ১ হাজার ৩২২ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৯ টাকা। এসি সিট ১ হাজার ৫৯০ থেকে বেড়ে ১ হাজার ৭৪০ এবং এসি বার্থ ২ হাজার ৪৩০ টাকা থেকে ২ হাজার ৬৫৬ টাকা হয়েছে-যা সর্বোচ্চ।

ঢাকা-সিলেট রুটে স্নিগ্ধা এখন ৭৮৮ টাকা, আগের ভাড়া ছিল ৭১৯ টাকা। এসি সিট ৮৬৩ থেকে বেড়ে ৯৪৩ এবং এসি বার্থ ১ হাজার ৩৩৮ থেকে ১ হাজার ৪৬৫ টাকা হয়েছে।

চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধার ভাড়া ৮৫৭ থেকে বেড়ে হয়েছে ৯০৯ টাকা এবং শোভন চেয়ারে ২৫ টাকা বেড়েছে। ফার্স্ট বার্থ নির্ধারিত হয়েছে ১ হাজার ১৩৭ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৮৭ এবং এসি বার্থ ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৭৮ টাকা হয়েছে।

চট্টগ্রাম-জামালপুর রুটে শোভন চেয়ার ভাড়া ৫২৫ থেকে বেড়ে হয়েছে ৫৪৫ টাকা। স্নিগ্ধা ১ হাজার ৭ থেকে বেড়ে ১ হাজার ৪১, এসি সিট ১ হাজার ২৫৪ এবং এসি বার্থ ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে শোভন চেয়ার ২৫০ থেকে বেড়ে ২৫৫ টাকা হয়েছে। স্নিগ্ধা এখন ৪৮৯ টাকা যা আগে ছিল ৪৭৮ টাকা, এসি সিট ৫৮৭ এবং এসি বার্থ ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com