1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:59 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

পর্বতারোহীদের আকৃষ্ট করতে নেপালের ৯৭টি চূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 12, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ পর্বতারোহীদের আকৃষ্ট করার চেষ্টায় আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পাহাড় বিনা খরচে আরোহণের সুযোগ দিচ্ছে নেপাল। চীন সীমান্তবর্তী দেশটির দুর্গম ও কম পরিচিত অঞ্চলে ভ্রমণকারীদের আকর্ষণ করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

এ ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে (উচ্চতা ৮,৮৪৯ মিটার) আরোহণের মৌসুমি ফি সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১১ হাজার ১৭০ পাউন্ড) করা হচ্ছে—প্রায় এক দশকের মধ্যে যা প্রথম বৃদ্ধি।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশের “অজানা পর্যটন সম্ভাবনা ও গন্তব্যগুলোকে” তুলে ধরা এই পদক্ষেপের লক্ষ্য। পর্বতারোহণ নেপালের বড় আয়ের উৎস, যেখানে বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বত অবস্থিত। শুধু গত বছরেই দেশটি এ খাত থেকে আয় করেছে ৫৯ লাখ মার্কিন ডলার, যার তিন-চতুর্থাংশের বেশি এসেছে এভারেস্ট থেকে।

বিনা ফিতে আরোহণযোগ্য শৃঙ্গগুলো নেপালের কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত। এসব শৃঙ্গের উচ্চতা ৫,৯৭০ মিটার থেকে ৭,১৩২ মিটার পর্যন্ত। দুই প্রদেশই নেপালের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত অঞ্চলের মধ্যে পড়ে।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক হিমাল গৌতম বলেন, এসব পাহাড়ের অপরূপ সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুব কম। যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য বলেই এমন হয়। আমরা আশা করি, নতুন বিধান এ পরিস্থিতি বদলাবে। তিনি আরও বলেন, এগুলো কর্মসংস্থান তৈরি করতে পারে, আয় বাড়াতে পারে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে পারে।

তবে কর্তৃপক্ষ এই দুর্গম অঞ্চলে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা করেছে কিনা, তা স্পষ্ট নয়। একইসঙ্গে স্থানীয় সম্প্রদায়গুলো হঠাৎ বেড়ে যাওয়া পর্যটক চাপ সামলাতে পারবে কি না, সেটাও অজানা।

গত দুই বছরে মাত্র ৬৮ জন পর্বতারোহী এসব ৯৭টি শৃঙ্গে অভিযান চালিয়েছেন। বিপরীতে, ২০২৪ সালে শুধু এভারেস্টের জন্যই ৪২১টি আরোহণের অনুমতি দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্টে অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি ও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এপ্রিলে নেপালের সুপ্রিম কোর্ট এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গে আরোহণের অনুমতির সংখ্যা সীমিত করতে সরকারকে নির্দেশ দেয়। আদালত জানিয়েছিল, “পাহাড়ের সক্ষমতাকে সম্মান জানাতেই হবে।”

চলতি বছরের জানুয়ারিতে সরকার ৩৬% হারে ফি বৃদ্ধির ঘোষণা দেয়। এভারেস্টে প্রধান মৌসুমের বাইরে (সেপ্টেম্বর-নভেম্বর) উঠতে এখন খরচ হবে ৭,৫০০ ডলার, আর ডিসেম্বর-ফেব্রুয়ারিতে খরচ হবে ৩,৭৫০ ডলার। এছাড়া নেপালের সংসদে নতুন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যেখানে বলা হয়েছে—এভারেস্টে উঠতে চাইলে প্রথমে নেপালে অন্তত ৭,০০০ মিটার উচ্চতার একটি শৃঙ্গ আরোহণ করতে হবে। ফলে কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশের শৃঙ্গগুলোকে দেখা হচ্ছে আদর্শ প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে। সূত্র: বিবিসি। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com