1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

নির্বাচনের মাঠে থাকা কর্মকর্তা ও নতুন মন্ত্রীদের জন্য ২৮০টি গাড়ি কিনবে সরকার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: চলতি অর্থবছরে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন নীতির আওতায় যানবাহন কেনায় নিষেধাজ্ঞা থাকলেও, নির্বাচন সামনে রেখে ২৮০টি নতুন গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, এসব গাড়ি কিনতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি টাকা।

নির্বাচনের সময় দায়িত্বে থাকা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য কেনা হবে ২২০টি গাড়ি—এর মধ্যে ইউএনওদের জন্য ১৯৫টি মিতসুবিশি এসইউভি এবং ডিসি ও বিভাগীয় কমিশনারদের দপ্তরে ২৫টি মাইক্রোবাস। অন্যদিকে, আগামী নির্বাচনের পর দায়িত্ব নেওয়া মন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা হবে ৬০টি মিতসুবিশি পাজেরো এসইউভি, প্রতিটির দাম ১.৬৯ কোটি টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোর আয়ুষ্কাল পেরিয়ে গেছে, নিয়মিত মেরামত করতে হচ্ছে, ফলে নতুন সরকার গঠনের আগেই প্রস্তুতি হিসেবে এসব গাড়ি কেনার প্রয়োজন।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো গাড়িগুলো পৌঁছাতে আগেভাগেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি এসব গাড়ি সংগ্রহ করবে সরকারি যানবাহন অধিদপ্তর।

এর আগে, গত অর্থবছরেও ভিভিআইপি ও বিদেশি প্রতিনিধিদের জন্য ২০টি মার্সিডিজ এবং মন্ত্রীদের জন্য ৫০টি টয়োটা ক্যামরি কিনতে প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু কৃচ্ছ্রসাধনের নীতির কারণে অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন দেয়নি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com