1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:58 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

নানা রোষানল কাটিয়ে আলোর দিশারী স্বপন মাহমুদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 13, 2025

চাঁদপুর প্রতিনিধিঃ শুধুমাত্র জনসেবা করতে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করায় বিভিন্ন সময়ে তথ্য সন্ত্রাসসহ রাজনৈতিক প্রতিহিংসামূলক নানা রোষানলে পড়লেও চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে আলোর দিশারী স্বপন মাহমুদ। বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত এক সময়ের তুখুর এই ছাত্রনেতার ইচ্ছে জীবনের বাকি সময়টাও তার ইউনিয়নের অসহায় নিপীড়িত মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করা।

১৩ আগষ্ট বুধবার এক সাক্ষাৎকারে স্বপন মাহমুদ জনমানুষের জন্য কাজ করার নিজের আগ্রহের চিন্তাধারা তুলে ধরেন।

তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, জিয়ার আদর্শে অনুপ্রনিত হয়ে ১৯৯৬ সালে ছাত্রদলে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে হাতেঁখড়ি হয় স্বপন মাহমুদের। এরপর যুবদলে যুক্ত হলে এক প্রতিহিংসামূলক মামলায় কারাবরন করেন ২৭ দিন। ১৯৯৮ সালে তিনি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক অবস্থানে শক্তিশালী হওয়ায় ২০১১ সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলে জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ২০১৪ সালে চাঁদপুর জেলাতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একের পর এক মামলা, হামলা এবং বহিষ্কারের শিকার হন। মহামায়া বাজার মসজিদের পুকুর দখল সংক্রান্তে এক প্রতিবাদের জন্য তিনি তৎকালীন আওয়ামীলীগ সরকারের পরাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির রোষানলে পড়েন। ২০১৬ সালে এক রাজনৈতিক গণমিছিলে বিজিবির গুলিতে যুবদল নেতা ফারুক পাটওয়ারী গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। কিন্তু সেই হত্যার মামলাতেও তিনি হন ১নং আসামী।

২০১৭ সালে তাকে ১নং ক্রসফায়ার তালিকাভুক্ত করে গ্রেপ্তার করা হয় এবং ১০ দিনের রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়ে ৩ মাস কারাভোগ করার পর শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হন। ২০১৮ সালে জেলে থাকা অবস্থাতেও জনগণের বিপুল ভোটে পুণরায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। তার এই জনপ্রিয়তার কারনে পেট্রোল বোমা, গাড়ী পোড়ানো, হত্যা মামলাসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক ২৭টি মামলা জড়িয়ে নানা সময়েই তিনি কারাগারে যান। তবুও দমে না যাওয়া এই মানুষটি ২০১৯ সালে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং চাঁদপুর সদর থানা বিএনপি’র সহ-সভাপতির দায়িত্ব পান। স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও সিসি ক্লিনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় ২০২০ সালে তিনি চাঁদপুর জেলাতে ‘শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান’ নির্বাচিত হন।

স্থানীয়রা বলেন, এই অঞ্চলে একটা সময় ছিলো রাজপথে বিএনপির নাম নিলেও জীবন সংকটাপন্ন হতে হতো। সেই অবস্থা হতে স্বপন মাহমুদের ঐকান্তিক প্রচেষ্টায় তৃণমূল পর্যায় হতে মূল দল এখন এই ইউনিয়নে সুসংগঠিত। দুষ্কৃতিকারী ও সমাজে শৃঙ্খলা ভঙ্গকারীদের সাথে ন্যায় ও নীতির প্রশ্নে আপোষহীন থাকায় স্বপন মাহমুদ বরাবরই তথ্য সন্ত্রাসসহ রাজনৈতিক রোষানলে পড়েছেন। তবুও মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি অপ্রতিরোধ্যভাবেই জননেতা হতে জনসেবক হিসেবে ইউনিয়ন বাসীর হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তাই এই মানুষটির হাতেই এই ইউনিয়নে দল ও সাধারণ মানুষ নিরাপদ বলে আমরা মনে করি।

জানা যায়, স্বপন মাহমুদের পরিবারে স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। একমাত্র পুত্র সন্তান রয়েছে প্রবাসে। গেলো ১৭ বছরে আওয়ামী শাষনামলে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে তিনি তার পৈত্রিক সম্পত্তি বিক্রিসহ নানাভাবে রাজনৈতিক মামলা পরিচালনা করেন এবং বর্তমানে ভাড়াবাসায় বসবাস করছেন।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদরের বিএনপি নেতা ও শাহমাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, বর্তমান সময়ে তথ্য সন্ত্রাসের জন্য অনেক জনদরদী নেতাও সামাজিকভাবে ভুলভাবে মানুষের কাছে উপস্থাপিত হন। তবে রাজনৈতিক ও এলাকার সচেতন মানুষরাই এসব ক্ষেত্রে আমার চলার পথের অনুপ্রেরণার উৎসাহ উদ্দিপনা দিয়ে মনোবল চাঙ্গা রাখেন। গেলো ৫ আগষ্ট হতে জেলা বিএনপির শীর্ষ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে এই ইউনিয়নে চাঁদাবাজি ও লুটপাট এবং সামাজিক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আমি দলীয় দূর্গ গড়ে তুলি। এতে করে মানুষের যানমাল রক্ষার পাশাপাশি ইউনিয়নটিতে আইন-শৃঙ্খলাও রয়েছে স্বাভাবিক পরিবেশে।

স্বপন মাহমুদ বলেন, আমি বরাবরই মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে পছন্দ করি। কাজেই অতীতে ইচ্ছে থাকা সত্ত্বেও চেয়ারম্যান হয়েও অনেক কাজই বিরোধী দলের হওয়ায় আমি করতে পারিনি। তবে সময়ের পরিবর্তনে মানুষ এখন আমার মতোই স্বাধীন ও উন্মুক্ত পরিবেশে জীবন যাপন করছে। তাই ভবিষ্যতে এই ইউনিয়নে আমি দলের হয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন করে নিজের কাজের মনমানসিকতার ইচ্ছে শক্তিকে ফুটিয়ে তুলতে চাই। এজন্য আমি সবার কাছে দোয়া চাই। যাতে করে সমাজের প্রতিটি মানুষের আস্থার প্রতীক হয়ে দুষ্ট চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com