1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:47 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পে ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 7, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের (১০০ কিলোমিটারের একটি সিঙ্গেল ডুয়াল-গেজ রেলপথ) একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কক্সবাজার একটি দৃষ্টিনন্দন ও আধুনিক রেলস্টেশন নির্মিত হয়েছে, যা এই অঞ্চলের অন্যতম স্থাপত্যিক ল্যান্ডমার্ক ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী মাইলফলক। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিন চট্টগ্রামের মানুষের যেমন আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘতেছে তেমনি দোহাজারী-কক্সবাজার রেলপথ শুধু পর্যটন খাতকে বিকশিত করবে না বরং পণ্য পরিবহন ব্যবস্থাতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্প সংশ্লিষ্টদের সুদূরপ্রসারী চিন্তা ও দূরদর্শিতার কারনে এই প্রকল্পে রেলের ৭ হাজার কোটি টাকা সাশ্রয় রেলের জন্য এক বিশাল অর্জন।

একটি সূত্র বলছে ,প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) রামু-ঘুনধুম অংশ বাদ দিয়ে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্বিতীয়বার সংশোধনের প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। এতে নির্মাণ ব্যয় ১১ হাজার ৩৬৩ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি্র অনুমোদনের কারনে প্রকল্পের ব্যয় কমেছে ৬ হাজার ৬৭০ কোটি টাকা। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রথম ধাপে ১০০ দশমিক ৮৩ কিলোমিটার ডুয়েল গেজ সিঙ্গেল লাইন রেলপথ নির্মাণ হয়েছে। ২য় ধাপে প্রকল্প সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে ২৯ কিলোমিটার দীর্ঘ রামু থেকে ঘুমধুম পর্যন্ত নতুন রেললাইন নির্মাণকাজ।মূলত প্রকল্প কাটছাট করাতে এই সাশ্রয় হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের বিচক্ষণতা ও সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ এবং দক্ষতায় রেলের একটি প্রকল্প থেকেই ৬৬৯৮ কোটি ৫০ লাখ ৫০ হাজার (প্রায় ৭ হাজার কোটি) টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গেছে। অর্ন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ১৮ হাজার ৩৪ কোটি টাকার দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্প থেকে বিশাল এই অর্থ সাশ্রয় হয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গতবছরের ৭ সেপ্টেম্বর প্রকল্পের ডিপিপি সংশোধনের জন্য উপস্থাপন করা হয়। সংশোধনী প্রস্তাবের উপর আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)। ১ম সংশোধিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তন্মধ্যে দোহাজারী-কক্সবাজার অংশের জন্য প্রাক্কলিত ব্যয় ছিল ১৫ হাজার ৪৭৬ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকা এবং রামু-ঘুমধুম অংশের জন্য প্রাক্কলিত ব্যয় ছিল ২ হাজার ৫৫৮ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকা।

রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ দশমিক ৭২ কিলোমিটার রেলপথ ও উখিয়া এবং বান্দরবানের ঘুনধুমে দুটি স্টেশনও নির্মিত হওয়ার কথা ছিল। উদ্দেশ্য ছিল ট্রান্স এশিয়ান রেলওয়ে রুট-১-এ সংযুক্ত হওয়া। এ অংশে অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগি না পাওয়ায় অনুমোদিত ২য় সংশোধিত ডিপিপিতে ঐ অংশের কাজ প্রকল্পের হতে বাদ দেওয় হয়। এতে করে প্রকল্পের ২ হাজার ৫৫৮ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকা  হ্রাস করা হয়।

অন্যদিকে দোহাজারী-কক্সবাজার অংশে পুনর্বাসন এবং ভূমি অধিগ্রহণ খাতে ১ম সংশোধিত ডিপিপি’র তুলনায় ২য় সংশোধিত ডিপিপি’তে প্রায় ৭০৯ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার টাকা সাশ্রয় হবে, পূর্ত প্যাকেজে সাশ্রয় হবে প্রায় ১৯০২ কোটি ২১ লাখ ১ হাজার টাকা, সিডি-ভ্যাট বাবদ সাশ্রয় ৪৮৪ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা, পরামর্শক সেবা খাতে ৪৬ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার টাকা, প্রজেক্ট ম্যানেজমেন্ট খাতে ১৮ কোটি ৯৬ লাখ ১৫ হাজার টাকা, কন্টিজেন্সি খাতে ৯৭৮ কোটি ৫০ লাখ টাকা সাশ্রয়ের বিষয়টি অনুমোদিত হয়েছে। অর্থাৎ দোহাজারী-কক্সবাজার অংশে ১ম সংশোধিত ডিপিপি’র তুলনায় অনুমোদিত ২য় সংশোধিত ডিপিপি’তে প্রায় ৪১৪০ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার টাকা সাশ্রয় করা হয়েছে।

সর্বোপরি দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় ১ম সংশোধিত ডিপিপি’র তুলনায় অনুমোদিত ২য় সংশোধিত ডিপিপি’তে প্রায় ৬৬৯৮ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা কম ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্র জানায়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা পর্যটন শহর কক্সবাজারকে রেলে যুক্ত করার পরিকল্পনা হাতে নেয় সরকার। ফলে দোহাজারী থেকে কক্সবাজার হয়ে ঘুনধুম পর্যন্ত রেলপথ নির্মাণে প্রকল্প গ্রহণ করে। মাত্র ১৮০০ কোটি টাকা ব্যয়ে ২০১০ সালে অনুমোদন পায় প্রকল্পটি। ২০১৩ সালে কাজ শেষ করার কথা থাকলেও পর্যাপ্ত তহবিল সংকট ও ভূমি অধিগ্রহণ জটিলতায় তখন আর কাজ শুরু করতে পারেনি। সেই একই প্রকল্প ২০১৪ সালে নকশা পরিবর্তন করে ডুয়েল গেজ হওয়ার ফলে ব্যয় বাড়িয়ে করা হয় ১৮ হাজার ৩৪ কোটি টাকা। যা সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প হিসেবে গৃহিত হয়। প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে সেসময়ে তীব্র সমালোচনা হলেও তাতে কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। কাজে নানা অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সেবিষয়ে ভ্রুক্ষেপ ছিলনা কর্তৃপক্ষের। পরে প্রকল্পের কাজ শেষ না করেই তরিঘরি করে ২০২৩ সালের ১১ নভেম্বর রেললাইন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনে নামে ছাত্ররা। সেই আন্দোলন পর্যাক্রমে একাধিক রাজনৈতিক দল ও জনতার সমর্থনে সরকার পতন আন্দোলনে রূপ নিলে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতন হয়। ৮ আগস্ট অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। সরকারের দায়িত্ব নিয়ে বিভিন্ন সংস্কারের অংশ হিসেবে এই প্রকল্পটির ডিপিপি পূণরায় মূল্যায়ন করা হয়। সেসময় মূল্যায়নে কিছু পরিবর্তণ আনা হয়। ফলে ব্যয় কমে দাঁড়ায় ১১৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা। যা পূর্বের তুলনায় ৬৬৯৮ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা। একই সময়ে এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর।

প্রকল্প পরিচালক (পিডি) ও রেলওয়ে পূর্বাঞ্চলেল মহ্ব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বলেন, ”সরকারের সদিচ্ছা ও প্রকল্প সংশ্লিষ্টদের বিচক্ষণতায় রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা সরকারের একটা বড় অর্জন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ফলেই এটি সম্ভব হয়েছে। উল্লেখ্য, ১১৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে প্রায় ১০১ কিলোমিটার ডুয়েলগ্যাজ রেলপথ নির্মাণ ছাড়াও প্রায় ১৩৬৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়াতে ২৯ একর জমিতে নির্মিত হয়েছে ১ লাখ ৮৭ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন ছয়তলা ভবনের আইকনিক রেলস্টেশন। যেখানে আছে সুবিশাল পার্কিং, তারকা মানের হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট, শিশুযত্ন কেন্দ্র, পোস্ট অফিস, কনভেনশন সেন্টার, ইনফরমেশন বুথ, এটিএম বুথ, প্রার্থনার স্থান, লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুবিধা।

এই প্রকল্পে আওতায় মোট ৯টি স্টেশন রয়েছে। স্টেশনগুলো হলো: দোহাজারী, সাতকানিয়া, লোহাগারা, হারবাং, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু, ও কক্সবাজার। এছাড়াও রেল কর্মচারি ও নিরাপত্তা বাহিনীর জন্য আবাসিক ভবন এবং অত্যাধুনিক রেস্ট হাউজ। হাতির নিরাপদ চলাফেরার জন্য ১ টি ওভার পাস ও ২টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড জেভিতে দুই ভাগে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। ২০১৮ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছিল।  শুরু হয় এটি সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) প্রকল্পের অন্তর্ভুক্ত। এর মধ্যে শুধু আইকনিক রেলস্টেশন নির্মাণের বিপরীতে খরচ হয়েছে ২১৫ কোটি টাকা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com