1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় সিইউজের নিন্দা ও প্রতিবাদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় চিহ্নিত দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান। এ হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্য নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আর রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীকে নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা খুবই দু:খজনক ও সংশ্লিষ্ট নেতাদের ব্যর্থতার জলন্ত উদাহারণ।

এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে সিইউজে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

সিইউজে নেতারা আরও বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য জানানো এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে মাঠে ময়দানে কাজ করেন। তাদের উপর হামলা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছি।

নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দুই সাংবাদিকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সিইউজে কঠোর কর্মসূচি বাস্তবায়নের দিকে অগ্রসর হবে।  

প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর এর নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে শনিবার ( ৪ অক্টোবর ) একজন নিহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে যান সিইউজে সদস্য এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো.পারভেজকে হামলা করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে সাংবাদিকদের মাথায়, মুখে ও পিঠে আঘাত করে। রক্তাক্ত হয় দুই সাংবাদিক। তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ক্যামেরা ভাংচুর করার পর তা আবার রেখে দেয় তারা। পরে সাংবাদিকদের জোরপূর্বক অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা।  গুরুতর আহত জিয়াদ এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে এবং পারভেজ রহমান ক্যাজুয়েলেটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com