1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

থানচিতে রথ টানার মধ্য দিয়ে শেষ হলো প্রবারণা পূর্ণিমা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে তিন দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা মাহা ওয়াগ্যেই পোয়ে অনুষ্ঠিত হয়েছে।

নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান, সামাজিক আয়োজনে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত উৎসবের প্রধান আকর্ষণ ছিল ফানুস উড়ানো এবং মহারথ টানার অনুষ্ঠান।

উৎসবের শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে থানচি কলেজ মাঠ প্রাঙ্গনে শুরু হয় রথযাত্রা। রথটি উপজেলা প্রধান সড়ক হয়ে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে সাংগু নদীর ঘাটে পৌঁছালে সেখানেই বিসর্জনের মাধ্যে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটে।

এই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবটি স্থানীয়ভাবে মাহা ওয়াগ্যোই পোয়ে নামেও পরিচিত। তিন দিনব্যাপী এই উৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা, ধর্মীয় উপদেশ শ্রবণ, দান-খয়রাতসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। রথযাত্রার সময় রথের প্রদীপ প্রজ্জ্বলন করে জগতের সকল প্রাণীর সুখ-শান্তি কামনা এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এ্যাড. উবাথোয়াই মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন, মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন কমিটির সভাপতি খ্যাইমংথুই মারমা।

রাতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই শেষ হয় প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগ্যোই পোয়ে তিন দিনব্যাপী উৎসব।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com