1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মস্কোর তিনদিনের সফরের প্রথম দিনেই তিনি এই আহ্বান জানান।

জয়শঙ্কর বলেছেন, “রাশিয়ার সংস্থাগুলোর জন্য ভারতের বাজারে ব্যবসা ও বাণিজ্যের যে সুযোগ-সুবিধা রয়েছে, তা আরও বেশি কাজে লাগানো যেতে পারে। ”

এই আহ্বান এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রাশিয়ার খনিজ তেল ক্রয়ের কারণে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন।

আইআরআইজিসি-টেক’ বৈঠকে জয়শঙ্কর তুলে ধরেন, গত চার বছরে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে এক হাজার ৩০০ কোটি মার্কিন ডলার থেকে এটি ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ছয় হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। তবে বাণিজ্য ঘাটতিও উল্লেখযোগ্য বেড়েছে- ৬৬০ কোটি থেকে বেড়ে পাঁচ হাজার ৮৯০ কোটি মার্কিন ডলার।

তিনি বলেন, “জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন এবং বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরেভ জানিয়েছেন, “গত পাঁচ বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য ৭০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ভারত এখন রাশিয়ার শীর্ষ তিনটি বাণিজ্যিক অংশীদার দেশের মধ্যে রয়েছে। ”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মেক ইন ইন্ডিয়াসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেগুলো বিদেশি ব্যবসার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে। ভারতের আধুনিকীকরণ ও নগরায়ণ জীবনযাত্রা এবং ভোগের ধরনে পরিবর্তনের কারণে নিজস্ব চাহিদা তৈরি করছে।এসব ক্ষেত্রে রাশিয়ার কোম্পানিগুলো ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের প্রচেষ্টা হলো, তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহিত করা। ”

ভারত ও রাশিয়ার মধ্যে স্থিতিশীল সম্পর্ক রয়েছে উল্লেখ করে জয়শঙ্কর দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় ও ভারসাম্যপূর্ণ করতে জোরালো প্রচেষ্টার ওপর জোর দেন।

তার ভাষায়, ভারত-রাশিয়ার সম্পর্ক বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে অন্যতম স্থিতিশীল সম্পর্ক এবং তা এখন ব্যাপকভাবে স্বীকৃত।

জয়শঙ্কর প্রবৃদ্ধি বাড়ানো ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আরও গভীর সহযোগিতার আহ্বান জানান এবং ভারত যৌথ বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও অন্যান্য ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে প্রস্তুত বলে উল্লেখ করেন।

জয়শঙ্কর বলেন, “শেষ পর্যন্ত আমাদের যা সত্যিই প্রয়োজন, তা হলো ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসা। শুধু তাই নয়, সরকার যা নিয়ে আলোচনা করছে এবং ব্যবসায়ীরা যা পরিকল্পনা করছে, তার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করাও জরুরি। ”

ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের পর জয়শঙ্কর রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। আগামী ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র, যা মোট শুল্ককে ৫০ শতাংশে উন্নীত করবে। এই প্রেক্ষাপটেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: বিবিসি বাংলা

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com