1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:18 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকালে মানিক মিয়াতে 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:

গত বছরের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে, ৫ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্র উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, ‘৩৬ জুলাই’ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে।

সকাল ১১টা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান; ২টা ২৫ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন। এরপর ফের গান। ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন। ৭টা ৩০ মিনিট থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং ৮টায় কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় মিলে যৌথভাবে এসব আয়োজন করবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন রূপ নেয় দেশজুড়ে গণঅভ্যুত্থানে। ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে দেশ চালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তার সরকার পতনের পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দ্বায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এই আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের রূপরেখা দিতে উদ্যোগ নেওয়া হয় ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের। ঘোষণাপত্র তৈরিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এবং বিভিন্ন রাজনৈতিক দল। খসড়া তৈরির পর মতামত জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য জোট।

চূড়ান্ত ঘোষণাপত্রে ২৬টি দফা রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ একটি নতুন সাংবিধানিক ব্যবস্থার অধীনে যুক্তিসঙ্গত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা করে। এর মাধ্যমে তারা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করছে, যেখানে থাকবে আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ—বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী।

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত, সংবিধানের প্রস্তাবনায় এই ঐতিহাসিক আন্দোলনের উল্লেখ থাকবে এবং তফসিল অংশে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, ঘোষণাপত্রের খসড়াটি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com