1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:19 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টা সময় দিলেন সাংবাদিকরা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 5, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের (সিটিআরএন) আহ্বায়ক হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান এবং গাড়িচালক মাহাবুব আলমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে সিটিআরএন।

রবিবার ০৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

এ সময় সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা চলমান থাকলে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন, যা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরেন এবং জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরেন। অথচ বারবার দেখা যাচ্ছে, জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনা প্রমাণ করে, একটি প্রভাবশালী চক্র সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ ঠেকাতে চায়।

প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনের সদস্য আরিচ আহমদ শাহর সভাপতিত্বে  ও  যুগ্ম আহ্বায়ক এ কে আজাদের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক মো. শাহনেওয়াজ, ম শামসুল ইসলাম, চৌধুরী ফরিদ, গোলাম মাওলা মুরাদ, শাহনেওয়াজ রিটন,  আলমগীর সবুজ, তৌহিদুল আলম, আলিউর রহমান,  ফখরুল ইসলাম, হাজেরা শিউলি, এমদাদুল হক, সৈয়দ তাম্মিম মাহমুদ, আকরাম হোসাইন, শফিক আহমেদ সাজিব, আবির, কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com