চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের জন্য এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং এক্টিভিস্টা চট্টগ্রাম এবং সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রেনেজ ও জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী উৎপল বড়ুয়া,লোকাল রাইটস প্রোগ্রমের প্রজেক্ট ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ, এবং একশনএইড বাংলাদেশ এর ইনস্পিরেটর নিধি চাকমা এবং ইউথ হাব সহ সভাপতি তাসলিমা আলম শামীম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয় এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন দেন চট্টগ্রাম ইয়ুথ হাব সাধারণ সম্পাদক রাফিয়া যেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা সমস্যাগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, নগরীর অন্যতম বড় সমস্যা হলো অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এ থেকে জলাবদ্ধতা, দুর্গন্ধ, রোগবালাইসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। বক্তারা স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের দায়িত্বশীল ভূমিকার উপর জোর দেন।
প্রধান অতিথি শাহরিয়ার খালেদ তার বক্তব্যে বলেন, “শুধু অবকাঠামো নয়, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরীকে বাসযোগ্য রাখতে হবে।”
সভায় বিভিন্ন কমিউনিটি প্রতিনিধি, যুব সমাজ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা যৌথভাবে প্রতিশ্রুতি দেন যে, তারা নিজেদের কমিউনিটিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচেতনতা গড়ে তুলবেন এবং জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানে সম্মিলিতভাবে কাজ করবেন এবং প্রধান অতিথি যুবদের দাবী গুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কাছে উত্থাপন করবেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন