1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 10:17 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামে রোড় ক্র্যাশে আহত ও নিহতদের জন্য বিশ্ব স্মরণ দিবস উদযাপনে মানববন্ধন অনুষ্টিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, December 2, 2025

সড়কে মৃত্যুর মিছিল থামাও, সড়ক নিরাপত্তা আইন প্রণয়ণ করার দাবি!

চট্টলার কণ্ঠ ডেস্ক: রোড় ক্রাশে নিহত ও আহতদের জন্য বিশ্ব স্মরণ দিবস ২০২৫ উদাপযন উপলক্ষে “সড়কে মৃত্যুর মিছিল থামাও, সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে” চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ-চট্টগ্রাম ও ক্যাব চট্টগ্রামের উদোগে মানববন্ধন আজ মংগলবার ০২ ডিসেম্বর বিকাল ৩.৪৫মিনিটে চট্টগ্রামে নগরীর জিইসি কনভেনশনের হলের সামনে অনুষ্টিত হয়।

পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে ও আইএসডিই এর কর্মসুচি কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিশিষ্ট নারী নেত্রী ও ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বিশিষ্ট মানবাধিকার কর্মী রোটারিয়ান এস এম আজিজ, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ‍উন্নয়ন কর্মী ইয়াছিন মঞ্জু, সুবজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, প্রত্যয় সোস্যাল ডেভেলপমেন্ট এর নাজমুল ইসলাম, বাংলাবন্ধু যাত্রী কল্যান সংস্থার আকতার হোসেন রানা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, সদস্য ফয়েজ আহমদ, করিমুল ইসলাম, মোঃ সালমান রশীদ অভি প্রমুখ। দিবসের ধারনা পত্র পাঠ করেন রাসেল উদ্দীন।

সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে সারাবিশ্বে প্রতি বছর রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে, যা অসংখ্য মানুষের জন্য দীর্ঘস্থায়ী শোক, ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কারণ। বিশ্ব স্মরণ দিবসে জরুরি সেবা কর্মী, পুলিশ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রতিও শ্রদ্ধা। যারা প্রতিদিন সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিণতির মুখোমুখি হন এবং এগুলি মোকাবেলায় সর্বাত্মক ও সক্রিয় ভূমিকা পালন করেন।

রোড ক্র্যাশে মৃত্যু ও আহতের সংখ্যা হ্রাস নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন উপযুক্ত শক্তিশালী নীতি ও আইনী কাঠামো দরকার। কিন্তু বর্তমানে দেশে সড়ক নিরাপত্তা নিয়ে ব্যাপকভাবে কার্যকর আইনের অভাব রয়েছে। তাই জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকারের আলোকে দ্রুততম সময়ের মধ্যে একটি সময়োপযোগী সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে রোড ক্র্যাশের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে জোরালো পদক্ষেপ গ্রহণ জরুরি। সে সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসমূহের ইশতেহারে রোড সেফটি ইস্যুটি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বক্তাগন আরও বলেন, প্রতি বছর, ৫০ মিলিয়নেরও বেশি মৃত্যু ও শত শত মিলিয়ন আহতের তালিকায় আরও কয়েক মিলিয়ন রোড ক্র্যাশের শিকার ব্যক্তি যোগ হয়। এটি একটি প্রকৃত মহামারী, যা মূলত আমাদের দুর্বল জনগোষ্ঠী এবং তরুণদের ওপর প্রভাব ফেলে। এটি আহত বা পঙ্গু হওয়া ব্যক্তির দুর্বিসহ জীবন এবং মৃত ব্যক্তিদের শোকের ট্রমার পাশাপাশি দেশ, সম্প্রদায় এবং পরিবারগুলোর জন্য একটি ভয়াবহ অর্থনৈতিক প্রভাবও সৃষ্টি করে। তাই, ২০২১-২০৩০ সালের কর্মদশক চলাকালীন, বিশ্ব দিবসটির ৫০% সড়ক দুর্ঘটনার হ্রাস লক্ষ্যমাত্রা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, “রোড ক্র্যাশে হতাহতদের জন্য স্মরণ দিবস” প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয়। সে হিসাবে এ বছর, ২০২৫ সালে এটি পালিত হয়েছে। এ বছর বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবসের প্রতিপাদ্য হল “মনে রেখো, সমর্থন করো, কাজ করো” (ইংরেজিতে Remember, Support, Act)। এ প্রতিপাদ্য সড়ক দুর্ঘটনার শিকারদের স্মরণ, শোকাহত পরিবার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা এবং বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট, যেখানে রোড ক্র্যাশে নিহত এবং গুরুতর আহত লক্ষ লক্ষ মানুষকে স্মরণ করা হয় এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী, তাদের পরিবার এবং সম্প্রদায়ের ভোগান্তিকে স্বীকৃতি দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com