1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:08 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামে আইপি জালিয়াতি মামলায় আরও এক আসামির স্বীকারোক্তি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 16, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রামে বন্ড সুবিধার আওতায় আমদানি করা পণ্যের আইপি জালিয়াতি মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেছেন, সিএন্ডএফ মালিকের নির্দেশেই এই জালিয়াতি হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি রাজীব দাশ ওরফে লিটন (৫১)। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাজীব দাশ পটিয়া উপজেলার কেলিশহর এলাকার মৃত চিত্ত রঞ্জন দাশের ছেলে। তিনি আরিফ ম্যারিটাইম ইন্টারন্যাশনাল সিএন্ডএফ লিমিটেডে জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।

পিবিআই জানায়, ২০২০ সালের ২৪ মার্চ ভারতের কলকাতা থেকে বন্ড সুবিধার আওতায় ৩০ হাজার প্লাস্টিক হ্যাঙ্গার ও ৮২ হাজার লেদার বেল্ট চট্টগ্রাম বন্দরে আসে। কিন্তু আইপি জালিয়াতির মাধ্যমে আরিফ ম্যারিটাইম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে আসামিরা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাস করে নেয়। এ ঘটনায় ২০২১ সালের ৫ আগস্ট ইপিজেড থানায় মামলা হয়।

আদালতে দেওয়া জবানবন্দিতে রাজিব দাশ বলেছেন, সিএন্ডএফ প্রতিষ্ঠানের মূল মালিক অরূপ কুমার সিংহ লাইসেন্স পাওয়ার পর কার্যক্রম পরিচালনার একপর্যায়ে বিদেশ চলে যান। এরপর থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং স্বত্ত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইব্রাহীম এবং তার সহযোগী মো. মিজানুর রহমান। তাদের নির্দেশেই আরেক আসামি মো. জসিমের কাছে পণ্যসমূহের ডেলিভারী ডকুমেন্ট পৌঁছে দেন তিনি। পাশাপাশি বন্দরের বিভিন্ন রিলিজ অর্ডার, জেটি চালান, ট্রাক চালানসহ কাগজপত্রে জেটি সরকার হিসেবে স্বাক্ষর করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার সিভয়েস২৪’কে বলেন, ‘মামলার এজাহারনামীয় আসামি ছিল তিনজন। এরমধ্যে ইব্রাহীমকে অনেক আগেই আমরা গ্রেপ্তার করেছিলাম। তবে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। আর মিজানুর রহমানকে গত ৯ সেপ্টেম্বর আমরা গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজীব দাশকে গত ১৪ তারিখ নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করি।’

তিনি আরও জানান, ‘এ পর্যন্ত রাজীব দাশসহ ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন তদন্তে আসামি হিসেবে চিহ্নিত। রাজীব দাশ গতকাল (সোমবার) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com