চট্টলার কণ্ঠ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের আরও চারটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে মোস্তফা কামাল পাশা ও চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) আসনে গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ (চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩, ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ড) আসনে মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১৫ আসনে লোহাগাড়ায় নাজমুল মোস্তফা আমীনের নাম ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে এদিন সারাদেশে আরও ৩২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রাম ছাড়া বাকি আসনগুলো হলো- ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২ এবং কক্সবাজার-২।
এর আগে গত ১৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল দলটি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন