1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:26 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

গাজায় প্রাণহানি ছাড়াল ৬২ হাজার, ক্ষুধায় ২৬৩ ফিলিস্তিনির মৃত্যু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 19, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। মৃত্যুর মিছিল এখন ৬২ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি ত্রাণসহ বিভিন্ন সহায়তা অবরোধের মধ্যে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৬৩ জনে, যার মধ্যে রয়েছে ১১২ জন শিশু। সোমবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬০ জন গাজাবাসী নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যায় কমপক্ষে ৬২ হাজার চার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন।

মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে।

এর মধ্যে রয়েছে দুই শিশুও। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।

প্রতিবেদনে বলা হয়, গাজায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার প্রচেষ্টা। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।একইসঙ্গে জরুরি দলগুলো নিরলস ইসরায়েলি বোমাবর্ষণের কারণে এবং তাদের নিজস্ব সরঞ্জামের অভাবে ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী জরুরি খাদ্য ও সরবরাহ পৌঁছানোর চেষ্টা করার সময় ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত করেছে ১৪ হাজার ৭০১ জন ফিলিস্তিনিকে।

এদিকে, ইসরায়েলের ডি-ফ্যাক্টো রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও আশেপাশের রাস্তায় অন্তত ৫ লাখ মানুষ সমবেত হয়েছে। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সমন্বিত চুক্তির দাবি জানিয়েছে।

ইসরায়েলজুড়ে গত শনিবার দিনব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাধারণ জনগণ ও বিরোধীরা অংশ নেন। সমাবেশের একদিন পর তেল আবিবে এই বৃহৎ সমবেত অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এদিন দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। এসময় জিম্মি পরিবারের সদস্যরা মঞ্চে বক্তব্য দেন। জিম্মি ওফির ব্রাসলভস্কি, রম ব্রাসলভস্কির পিতা বলেন, “দুই সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে। ” সমাবেশ শেষে ফোরাম ঘোষণা করে, ‘ইসরায়েল অন হোল্ড’ কার্যক্রম শেষ হয়েছে, দেশের বিভিন্ন স্থানে শতশত কর্মসূচিতে এক মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com