চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ০৯ অক্টোবর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় বনবিভাগ চট্টগ্রাম এর প্রতিনিধি এবং স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, পরিবেশ ও বন সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন