1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 20, 2026, 9:00 am
সংবাদ শিরোনাম: :
কলাবতী রাগের সুরে ২ দিনব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী কে আনন্দী সঙ্গীত একাডেমির স্মরন হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেলের উদ্যোগে মশক নিধন অভিযান রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধন বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

কলাবতী রাগের সুরে ২ দিনব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী কে আনন্দী সঙ্গীত একাডেমির স্মরন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 20, 2026

সংস্কৃতি চর্চায় চটগ্রামের যে ঐতিহ্য,যে উত্তরাধিকার তাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামে পণ্ডিত বিজন চৌধুরী সঙ্গীতের অবদান স্মরণীয় হয়ে থাকবে।আনন্দী সঙ্গীত একাডেমি উপমহাদেশের কিংবদন্তি তবলাশিল্পী পণ্ডিত বিজন চৌধুরী ৮৯ তম জন্ম বার্ষিকী ও ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উচ্চাঙ্গসংগীত সম্মেলন দেশের শিশু, কিশোর ও যুব সমাজকে শিল্পচর্চায় অংশগ্রহনের সুযোগ সৃষ্টি শিল্পচর্চার বিভিন্ন ক্ষেত্রে প্রায়েগিক শিক্ষার সুযোগ সৃষ্টি, চর্চার বিভিন্ন ক্ষেত্রে ধারণা বিনিময়ের উদ্যোগ গ্রহন এবং শিল্প চর্চার যুক্ত শিল্পী ও কলাকুশলীদের মধ্যে কার্যকর সম্পর্ক সৃষ্টি করা- মূলত এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আনন্দী সঙ্গীত একাডেমি উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি তবলাশিল্পী পণ্ডিত বিজন চৌধুরী দুইদিনব্যাপী উচ্চাঙ্গসংগীত সম্মেলনের আয়োজন।

গতকাল নগরীর থিয়েটার ইনিস্টিউট মিলনায়তনে দু’দিন ব্যাপী উচ্চাঙ্গসংগীতের ১ম দিনে ১৮ সেপ্টেম্বর আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত দেশের বরেন্য তবলাশিল্পী উস্তাদ সুদীপ সেনগুপ্ত, অনুষ্ঠান উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উস্তাদ দোলন কানুনগো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ।

প্রফেসর ড.অঞ্জন৷ কুমার চৌধুরী , একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী সুরজিৎ সেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন , আহবায়ক দেবু চক্রবর্তী অনুষ্ঠান সচিব রাজু দাশ গুপ্ত টিটু একাডেমির সভাপতি দোলন দেব এর সভাপতিত্বে বিশিষ্ট জনেরা আলোচনায় অংশ নেন।

বক্তৃতায় অতিথিরা বলেন দেশে বর্তমানে সামাজিক অবক্ষয় ও সর্বক্ষেত্রে ধস নেমেছে। একমাত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা আশা করতে পারি,সুস্থ সংস্কৃতিক চর্চার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য আনন্দী সঙ্গীত একাডেমির মত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্দ রাজনীতি আমাদের সমাজ ও সাংস্কৃতিক গ্রাস করেছে। আমাদের তরুন সমাজকে ধৈর্য হারালে চলবে না।চট্টগ্রামের গৌরবময় সাংস্কৃতিক উওরাধিকারকে ধরে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন সুরসপ্তক সঙ্গীত বিদ্যাপিঠ, পরিচালনায় শিল্পী ফাল্গুনী বড়ুয়া, ত্রিতালে একক তবলা লহড়া পরিবেশন করেন শিল্পী অমিত দাশ, শিল্পী প্রমিত বড়ুয়া ভীমপলশ্রীরাগ পরিবেশন করেন, শিল্পী মিটন বিশ্বাস মোহনবীনায় বাগেশ্রী রাগ পররিবেশন করেন, শিল্পী অপরাজিতা চৌধুরী বেহেলায় রাগ রাগেশ্রী পরিবেশন করেন, শিল্পী সানি দে তবলা সুশান্ত কর চৌধুরী তবলা,শিল্পী রাজীব দাশ হারমোনিয়াম,তানপুরা সহযোগিতা করেন।

উপস্থাপনায় প্রার্থপ্রতিম মহাজন ও তূর্ণা বড়ুয়া আজ দুদিন ব্যাপীর অনুষ্ঠানের ২য়দিনে ১৯ সেপ্টেম্বর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ রজত কুমার বিশ্বাস, জনাব রিয়াজ ওয়ায়েজ বিশিষ্ট সঙ্গীত শিল্পী, অংশ গ্রহনে শিল্পী আনন্দী সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের সমবেত উচ্চাঙ্গ তবলা লহড়া,ডাঃ সৌমিত্র দাশ কণ্ঠ, দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্সের উচ্চাঙ্গ নৃত্য পরিচালনায় শিল্পী তরুন চক্রবর্তী,সুরধ্বনি মিউজিক একাডেমি অর্কেস্ট্রা পরিচালনায় শিল্পী সুমন কুমার নাথ শিল্পী সৌমেন দাশ তবলা, বিজয় দেবনাথ হারমোনিয়াম, শিল্পী আদৃত চৌধুরী তবলা,শিল্পী হৃদিতা দাশ- তানপুরায় সহযোগিতা থাকবেন এবং পণ্ডিত বিজন চৌধুরী সন্মানমা স্মারক ২০২৬ পেয়েছেন বিশিষ্ট তবলাশিল্পী পিনুসেন দাশ- সিলেট- এটি এই বছর ২০২৬ সাল থেকে এই সম্মানা স্মারক চালু করেছেন পিনুসেন দাশকে দিয়ে এই সম্মানা প্রতিবছর যাতে একজন শিল্পীকে দেওয়া যায় আনন্দী সঙ্গীত একাডেমি কে অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com