1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 6:36 am
সংবাদ শিরোনাম: :
মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত

রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 14, 2026

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা জোরদার ও মানোন্নয়নের লক্ষ্যে ২৬ ধরনের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডং।


রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী মিন্টু মারমার কাছ থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO)-এর পক্ষে ডা. সুব্রত রায় বড়ুয়া।
এ সময় তহ্জিংডংয়ের লজিস্টিক অফিসার সাইফুল ইসলাম ও ফিল্ড কোঅর্ডিনেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আন্তর্জাতিক দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং তহ্জিংডংয়ের বাস্তবায়নে পরিচালিত “Access to and Utilization of Lifesaving Services by Marginalized Community in CHT Bangladesh” প্রকল্পের আওতায় এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়।


অনুষ্ঠানে গ্রহণকারী মেডিকেল কর্মকর্তা ডা. সুব্রত রায় বড়ুয়া বলেন, হস্তান্তর করা চিকিৎসা সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও পরিচর্যা আরও কার্যকর ও সুসংহত হবে। এর ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।


সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ফলে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com