ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে একজনকে ৩ মাস এবং অপরজনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার শ্রীপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার শিয়ালকাঠী এলাকার শৈলেন সমাদ্দারের ছেলে পলাশ সমাদ্দার (৩৪) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং শ্রীপুর এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে খালিদ হাসান (৩৩) কে ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুবসমাজকে রক্ষায় কঠোর অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন