রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন ও একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে ভবন দুটি উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয় পাড়ায় কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন এবং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খামতাং পাড়ায় কমিউনিটি সেন্টারটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মোহাম্মদ জাবেদ রেজা, জেলা পরিষদের সদস্য চনুমং মারমা, লুসাইমং মারমা, মোহাম্মদ জসীম উদ্দিন তুষার, মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও উম্যাসিং মারমা। এ ছাড়া কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি অংশৈমং মারমা, সাধারণ সম্পাদক কমলসহ স্থানীয় কাঠ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
নতুন স্থাপনা দুটি স্থানীয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ড এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন