1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:46 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, September 18, 2026

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান):দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় যাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। তাঁর এ সফরকে ঘিরে দুই উপজেলার স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।


আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রোয়াংছড়ি হয়ে রুমা সফর করবেন জেলা পরিষদ চেয়ারম্যান। সফরের শুরুতে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়ায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন ও খামতাং কমিউনিটি সেন্টার ভবন উদ্বোধন করার কথা রয়েছে।


বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান মাম্যাচিং দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রোয়াংছড়ি ও রুমায় সরকারি সফরে যাচ্ছেন। সফরকালে স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


রোয়াংছড়ির কর্মসূচি শেষে চেয়ারম্যান মাম্যাচিং রুমা উপজেলার উদ্দেশে রওনা করবেন। সেখানে রুমা সদর হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি সরকারি বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


সফরে জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে থাকার কথা রয়েছে।


উল্লেখ্য, গত ২০ আগস্ট সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে মাম্যাচিংকে চেয়ারম্যান নিয়োগ দেয়। পরে ২৪ আগস্ট তিনি ১৪ সদস্যসহ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com