সজল চক্রবর্তী, ফটিকছড়ি ।।ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে আয়োজিত এই সভাদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সরোয়ার আলমগীর।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী ও পরিবেশের সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন