1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 5:29 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 13, 2026

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

গ্রামীণফোনের আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ও গ্রামীণফোন সেন্টারের সামনে ভ্রাম্যমাণ বাহনে এ কর্মসূচি চালানো হয়। এতে বাউল গান করেন শিল্পী মোজাহের। আবৃত্তির মাধ্যমে বকেয়া পাওনা ও আন্দোলনের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

আন্দোলনকারীদের দাবি, প্রায় ১৬ বছর ধরে গ্রামীণফোনের হাজারো সাবেক কর্মী তাদের ন্যায্য পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ, আলোচনা ও উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ও গ্রহণযোগ্য সমাধান হয়নি।

‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর সমন্বয়কারীরা জানান, গত ২১ মাস ধরে প্রায় ৩ হাজার ৩০০ সাবেক কর্মী দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গণপাঠ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, নিয়ন্ত্রণকারী সংস্থা ও দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

সমন্বয়কারীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আমাদের ন্যায্য পাওনার দাবি জানিয়ে আসছি। আমরা মনে করি, এটি আমাদের আইনগত ও ন্যায্য অধিকার। দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সমস্যাটির সমাধান প্রয়োজন।’

সমন্বয়কারীরা সোলেমান মেহেদীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মো. রেজাউল করিম, মো. আরশাদ ও আরিফুল ইসলাম আরিফ।

তারা বলেন, দীর্ঘদিন অপেক্ষা ও বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির পরও সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

কর্মসূচি থেকে ২০২৬ সালের মধ্যেই পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের বিষয়ে দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com