চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজার রুটে চলাচল কারী ট্রেনের সিডিউল বিপর্যয় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এনিয়ে যাত্রীদের ক্ষোভ দীর্ঘ দিনের। আজ প্রবাল এক্সপ্রেস ট্রেন কক্সবাজার থেকে সকাল ১০:২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও ট্রেন ছাড়ে বেলা ১২:৩০ মিনিটে আর চট্টগ্রামে আসার কথা ২:২০ মিনিটে কিন্তু ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ৫:৩৫ মিনিটে। প্রায় ৩ ঘন্টা বিলম্বে এসে পৌঁছে। পরবর্তীতে ফিরতি ট্রেনের হটাৎ যাত্রা বাতিল করে।
আজ শুক্রবার ১ আগস্ট বিকালে কক্সবাজার থেকে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের সিডিউল বিপর্যয় ও হটাৎ ফিরতি ট্রেনের যাত্রা বাতিল করায় স্টেশনে যাত্রীদের বিক্ষোভ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনে প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর চালায় এবং যাত্রীরা স্টেশন মাস্টারকে খুঁজতে থাকে। পরে স্টেশন মাস্টারকে না পেয়ে মারমুখী হয়ে উঠে এবং স্টেশন মাস্টারের রুমের বাইরে থাকা নেইমপ্লেট ভেংগে ফেলে। পরে পুলিশ ও আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেস্টা চালায়। কিন্তু দ্বায়িত্বশীল কেউ এ ব্যাপারে কোন সমাধান না দেয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ অব্যাহত রাখে।

যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, প্রবাল এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে আসার কথা ২:২০ মিনিটে কিন্তু প্রায় ৩ ঘন্টা বিলম্বে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ৫:৩৫ মিনিটে। প্রায় ৩ ঘন্টার অধিক সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীরা ঘোষণা অনুযায়ী ট্রেনে উঠে। কিন্তু হটাৎ ঘোষণা দেয়া হয় ফিরতি ট্রেন চট্টগ্রাম ছেড়ে যাবে না এবং যাত্রীদের নেমে যেতে বলে। পরবর্তীতে যাত্রীরা জড়ো হয়ে ট্রেনের টিকিটের টাকা ফেরত দেয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় স্টেশন মাস্টারকে না পেয়ে স্টেশন মাস্টারের কক্ষের বাইরে নেইম প্লেটে ভাংচুর করে।

যাত্রীদের অভিযোগ, প্রবাল এক্সপ্রেস ট্রেনে প্রতিনিয়ত সিডিউল বিপর্যয় ঘটে। কক্সবাজার রুটের ট্রেন যেন যাত্রী হয়রানির আরেক নাম। ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে থেকে হয়ারানীর শিকার হতে হয়।

এ বিষয়ে কথা বলতে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন