1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 7:40 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি ক্যাবের

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 2, 2026

চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম। অদক্ষ প্রশাসনিক ব্যবস্থা, অনিয়ম ও পানির অপচয় রোধ করা গেলে পানির মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়বে না বলে দাবি করেছে সংগঠনটি।

ক্যাব নেতারা বলেন, নগরীর এখনও প্রায় ৩০ শতাংশ এলাকায় ওয়াসার পানির প্রাপ্যতা নিশ্চিত হয়নি। অনেক এলাকায় গ্রাহকরা ময়লা, দুর্গন্ধযুক্ত ও লবণাক্ত পানির পাশাপাশি অতিরিক্ত বা ‘ভুতুড়ে’ বিলের অভিযোগে ভুগছেন। এ অবস্থায় সেবার মান ও পানির প্রাপ্যতা নিশ্চিত না করে নতুন করে মূল্যবৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব নেতারা প্রস্তাবটি অবিলম্বে প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগর সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালকের অধীনে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় বিগত বছরের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধে কার্যকর কোনো পরিকল্পনা গ্রহণের পরিবর্তে গ্রাহকদের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির চাপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এ প্রস্তাবকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে পানির দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

ক্যাব নেতাদের ভাষ্য, প্রতিষ্ঠার ৬৩ বছর পরও চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর চাহিদা পূরণে ব্যর্থ। দীর্ঘ সময়ের প্রশাসনিক দুর্বলতা, অনিয়ম, স্বজনপ্রীতি ও গ্রাহকস্বার্থ উপেক্ষার কারণে প্রতিষ্ঠানটির সেবার মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও তারা অভিযোগ করেন।

বিবৃতিতে ২০১৯ সালের ২৫ মে অনুষ্ঠিত ওয়াসার ৫১তম বোর্ড সভায় গড় বিল আদায়সংক্রান্ত একটি অভিযোগ উত্থাপনের বিষয়টিও উল্লেখ করা হয়। ক্যাবের দাবি, ওই সময় ৫ ইউনিট পানি ব্যবহার করেও ৩০ ইউনিটের বিল দেওয়ার অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত বিষয়টির প্রকৃত সত্য উদঘাটন বা দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

নেতারা আরও অভিযোগ করেন, পানির দৈনিক উৎপাদনের হিসাব, উৎপাদন ব্যয় নির্ধারণ, বিতরণব্যবস্থা এবং গড় বিল আদায়সহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকটের পাশাপাশি পাইপলাইনের লিকেজের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ পানি নালা-নর্দমায় পড়ে অপচয় হচ্ছে। বিভিন্ন স্থানে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগ রয়েছে। হালিশহর এলাকায় পানির লাইনের সঙ্গে স্যুয়ারেজ লাইনের সংযোগের কারণে পানি দূষণ এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার অভিযোগও তুলে ধরে ক্যাব।

ক্যাব নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম ওয়াসার বোর্ডে ভোক্তা প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাদের দাবি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫-এর ১৬ উপধারা অনুযায়ী কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দেশের সর্বত্র ভোক্তাদের প্রতিনিধিত্ব করবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের ভোক্তাস্বার্থ-সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কমিটিতে ক্যাব প্রতিনিধিত্ব করলেও চট্টগ্রাম ওয়াসার ক্ষেত্রে এ বিধান অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে চট্টগ্রাম ওয়াসার বিগত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ, স্বচ্ছ ও ভোক্তাবান্ধব সেবাপ্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় ক্যাব।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com