1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:36 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

ওয়াটার গ্রিড’ স্থাপন হতে পারে পানি সমস্যার মূল সমাধান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 27, 2025

ড্রেজিং করতে হবে কাপ্তাই লেক!

চট্টলার কণ্ঠ ডেস্ক: দেশের ক্রমবর্ধমান পানি সংকট নিরসনে টেকসই সমাধান হলো “ওয়াটার গ্রিড” ব্যবস্থা। বিদ্যুতের মতো জাতীয়ভাবে ওয়াটার গ্রিড গড়ে তুলতে পারলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে উপকূলীয় নগর পর্যন্ত পানির ন্যায্য বণ্টন সম্ভব হবে।


গতকাল মঙ্গলবার ২৬ আগস্ট বিশ্ব পানি সপ্তাহ ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এমন মত দেন।

২৬ আগস্ট মঙ্গলবার খালি কলসি হাতে মিছিল ও মানববন্ধনের পর ওয়াসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় “যথাযথ পানি ব্যবস্থাপনা—জলবায়ু সংকট মোকাবেলার হাতিয়ার” শীর্ষক মতবিনিময় সভা। আয়োজকরা জানান, কর্ণফুলী নদী দখল, ভরাট ও বন উজাড়ের কারণে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। অপরদিকে লবণাক্ততা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের ফলে পানির প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। ফলে পানি ব্যবস্থাপনায় একটি জাতীয় কৌশল হিসেবে ওয়াটার গ্রিড অপরিহার্য হয়ে উঠেছে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, “কাপ্তাই লেক ভরাট হয়ে যাচ্ছে। সে ভরাট লেক কে ড্রেজিং করবে? আমরা এ বিষয়ে অনেকবার বলেছি, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ হয়নি। কাপ্তাই লেককে আমাদের বাঁচাতেই হবে, নইলে পানি সংকট আরও প্রকট হবে।” তিনি আরও বলেন, “আমাদের মূল উৎস এখন কর্ণফুলী নদী, কিন্তু লবণাক্ততা একটি বড় সমস্যা। মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করেছি, কিন্তু খরচ অনেক বেশি—প্রতি কিউবিক মিটারে প্রায় ১৫০ টাকা। আবার সেই পানি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সরবরাহ করলে ব্যয় আরও বাড়ে। নির্দিষ্ট এলাকায় পানি আনলে খরচ বেশি হলেও, যদি জাতীয় পর্যায়ে ওয়াটার গ্রিড করা যায় তাহলে খরচ অনেকটাই কমে যাবে। ওয়াটার গ্রিড বাস্তবায়িত হলে সারাদেশের পানি সমস্যার সমাধান সম্ভব।”

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম বলেন, “আমাদের পতেঙ্গায় জলরাশি আছে, কিন্তু সেই পানি আমরা নিতে পারছি না। চট্টগ্রাম ওয়াসার দায়িত্ব শুধু সুপেয় পানি সরবরাহ করা। ১৯৮৬ সালে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে শুরু হলেও এখন চারটি ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, তাই প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ আচরণ করছে।” তিনি বলেন, “প্রতি ঘর বা ভবনে প্রাকৃতিক উপায়ে পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে সিডিএ থেকে ভবন নির্মাণের সময় এটিকে বাধ্যতামূলক করতে হবে। সেই পানি আবার ট্রিটমেন্টের মাধ্যমে সরবরাহে কাজে লাগানো যাবে। একই সঙ্গে আমরা যে জলধারাগুলো ধ্বংস করছি, সেগুলো রক্ষা করতে হবে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন সরকারের যুগ্ম সচিব ও ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মুহম্মদ আশরাফ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার ও প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডস-এর ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াছ। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের অধ্যাপক ড. খালেদ মিজবাহউজ্জমান, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ভুইয়া নজরুল।

আইএসডিই বাংলাদেশের আয়োজনে, পানি অধিকার প্রচারাভিযান, প্রাণ ও অ্যাকশনএইডের সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, পানির সংকট কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, এটি মানবাধিকারেরও প্রশ্ন। তাই এখনই ওয়াটার গ্রিড বাস্তবায়ন, কাপ্তাই লেক রক্ষা ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com