1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 19, 2026, 3:04 am
সংবাদ শিরোনাম: :
জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ এক পাচারকারী আটক চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল জোরদার অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা।

সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু; অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, October 29, 2024

মাইনুল ইসলাম রাজু:আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. বায়েজিদ হাওলাদার (৪০) নামে এক যুবক সৌদি আরব যাওয়ার তিন দিনের মাথায় মৃত্যু বরন করেছে। যাওয়ার ৩দিনের মাথায় মৃত্যু বরন করায় অর্থাভাবে তার পরিবার এখন লাশ দেশে আনতে পারছে না। মৃত্যু বায়েজিদ বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. ইউনুছ হাওলাদারের ছেলে । বায়েজিদের মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী এবং পাশের রুমের বাসিন্দা কবির নামে একজন। লাশটি বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, পরিবারের অর্থিক সচ্ছলতা ফেরাতে ঋণ করে কাজের সন্ধানে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন বায়েজিদ। সৌদি পৌছার ৩ দিনের মাথায় ২০ অক্টোবর রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে বায়েজিদের পাশের রুমের বাসিন্দা পটুয়াখালীর মহিপুরের প্রবাসী কবির নামে একজন বায়েজিদের মৃত্যুর সংবাদ পরিবারকে জানায়। বায়েজিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পবিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্যন ক্ষম পরিবারে প্রধান বায়েজিদের মৃত্যুর খবর শোনার পর তারি পরিবারের মাথায় যেন আকাশ ভেঙ্গে পরে। বায়েজিদের পরিবারে বৃদ্ধ মা রাহিমা বেগম স্ত্রী শিমু বেগম আর ৮ বছরের ফেরদৌস নামে এক সন্তান রয়েছে। ছোট ভাই ওবায়দুল সে মানসিক ভারসাম্যহীন।

বাবা ইউনুছ হাওলাদার প্রায় ১০ বছর পূর্বে মারা যান। মা রাহিমা বেগম বৃদ্ধ শয্যাশায়ী। বায়েজিদের বসত বাড়ি ছাড়া জমি বলতে কিছু নেই। দিনমজুরীর কাজ কাজ করে সংসার চালাতেন সে। পরিবারের সুখের কথা ভেবে গ্রামের মানুষের কাছ থেকে চড়াসুদ আর ধার দেনা করে এবং আরডিএফ নামের একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ করে ৬ লক্ষ টাকা খরচ করে সৌদি যান। সৌদি গিয়ে ৩ দিনের মাথায় বায়েজিদের মৃতুতে তার পরিবারটি এখন অথৈই সাগরে ভাসছে। স্ত্রী শিমু বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামীই ছিল মোর ভরসা। মোগো সুখের লইগ্য সৌদি যাইয়া মইর‍্যা গেছে। এহন মোগো কি অইবে। কি করে চলমু। কি খামু। কি দিয়া মানসের দেনা পরিশোধ করমু। এহন লাশটাই বা কি করে দেশে আনমু। কথাগুলো বলছিলেন আর বার বার চোখের পানি মুছছিলেন আর বলছিলেন মোর স্বামীরে আমনেরা দেশে আইনা দেন। মোর স্বামীর মুখটা একটু দেখতে চাই।
বায়েজিদের স্ত্রী সিমু বেগম আরো বলেন, একদিকে স্বামীর লাশ আনতে অর্থের প্রয়োজন। অন্যদিকে পরিবারের ঋণের বোঝা এবং ১টি সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি। সরকার এবং সমাজের বিত্তমান স্বহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে স্বামীর লাশটি বাড়িতে আনা সম্ভব।

অসুস্থ শরীর নিয়ে বায়েজিদের বৃদ্ধা মা রাহিমা বেগম শুয়ে আছেন বিছানায়। ছেলের কথা জিজ্ঞেস করতেই হাউ মাই করে কেদে ওঠেন আর বলেন, বাবা মোরে তো দেহার আর কেউ রইলো না। অল্লায় মোরে না নিয়া কিরলইগ্যা মোর পোলাডারে নেলো। মুই বিছানায় মৃত্যুর অবস্থায় আছি এহন কে মোরে ওসুধ কিন্যা দেবে। কেডায় আমার ভাত খাওয়াইবে। ও অল্লা মোর পোলাডার এরম অইলো কে। তিনি আরো বলেন, মোর পোলাডার লাশটা দ্যাশে আইন্যা দেন। মুই শ্যাষ বারের মত মোর পোলাডার মুখ দ্যাখতে চাই। মুই মা হিসেবে সরকারের কাছে দাবী জানাই মোর পোলার লাশটা যেন সরকার দ্যাশে আনার ব্যবস্থা করে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, বায়জিদ নামে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। সৌদি আরব থেকে বায়েজিদের লাশ আনার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করে জমা দেওয়ার জন্য বলেছি। এ ছাড়া তাদের পরিবারকে অর্থিক ভাবেও সহযোগিতা করা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com