1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 19, 2026, 2:44 am
সংবাদ শিরোনাম: :
জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ এক পাচারকারী আটক চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল জোরদার অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা।

বীর চট্টলা সিএসও হাব”- চট্টগ্রামে সুশীল সমাজের একত্রীকরণে নতুন দিগন্ত”

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, January 13, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন(EU) ও একশনইড বাংলাদেশ এর সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম(BBF) পরিচালিত শুরু হওয়া “সুশীল প্রকল্প” চট্টগ্রামের স্থানীয় নাগরিক সমাজের সংগঠনগুলোকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।


এই প্রকল্পের মাধ্যমে “বীর চট্টলা সিএসও হাব” প্রতিষ্ঠা করা হয়েছে, যার লক্ষ্য স্থানীয় সিএসওগুলোর কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, সরকারি ও বেসরকারি ফান্ড রাইজিং, স্টেকহোল্ডারদের সাথে কার্যকর সংযোগ স্থাপন এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর সেতুবন্ধন তৈরি করা।


উদ্দেশ্য:
“সুশীল প্রকল্প”-এর প্রধান লক্ষ্য স্থানীয় সিএসওগুলোর সক্ষমতা বৃদ্ধি করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রভাব ও সম্পৃক্ততা নিশ্চিত করা। এর মাধ্যমে চট্টগ্রামের টেকসই উন্নয়ন, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হবে।

“স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর রূপরেখা”

১. নেটওয়ার্ক গঠন ও জোরদারকরণ:

•স্থানীয় সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে যৌথ কর্মশালা ও কনফারেন্স আয়োজন।

•জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিং সেশন পরিচালনা।

২. সক্ষমতা উন্নয়ন:

•সিএসও নেতাদের জন্য লিডারশিপ ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ প্রদান।

•আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে মানদণ্ডে প্রকল্প ব্যবস্থাপনা, ফান্ড রেইজিং এবং রিপোর্টিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি।

•ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং ডিজিটাল টুলস ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া।

৩. নীতি নির্ধারণ ও অ্যাডভোকেসি:

•স্থানীয় নাগরিক সমাজের সংগঠনগুলোকে কার্যক্রম ও সমস্যা তুলে ধরে তাদের নীতি নির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা।

•সরকারি ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী ফোরামে সিএসও প্রতিনিধিত্বের ব্যবস্থা করা।

৪. উন্নত তহবিল ব্যবস্থাপনা ও সম্পদ প্রাপ্তি:

•জাতীয় এবং আন্তর্জাতিক দাতা সংস্থার ফান্ডিং অ্যাপ্লিকেশন প্রস্তুত করার বিষয়ে কর্মশালা।

•প্রকল্প ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলে দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিত করা।

•ইনোভেটিভ ফান্ডিং মডেল প্রবর্তন (যেমন: ক্লাইমেট ফান্ডিং এবং এমএসএমই বেজড সোশ্যাল এন্টারপ্রাইজ)।

৫. মানবাধিকার ও জলবায়ু ন্যায্যতায় উদ্যোগ:

•ইউএনএফসিসি সম্মেলন, জাতিসংঘের ইকোসক ফোরামসহ আন্তর্জাতিক জলবায়ু ও মানবাধিকার সম্মেলনে স্থানীয় সিএসও প্রতিনিধিদের সম্পৃক্ত করা।

•টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অংশীদারত্ব।

অর্জন ও সম্ভাবনা:
এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য অর্জন হলো ২৭টি সিএসওকে একত্রিত করে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সেতুবন্ধন তৈরি। এটি সুশাসন, পরিবেশ সুরক্ষা, এবং নারীর ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব ফেলছে।

নির্ধারিত পদক্ষেপ:

অভ্যন্তরীণ মূল্যায়ন ও অডিট: রুট লেভেল সিএসওগুলোর দক্ষতা চিহ্নিত ও মূল্যায়ন।

ইনফরমাল শিক্ষা ও টেকনোলজি ট্রেনিং: স্মার্ট টুলস ব্যবহারে সক্ষমতা গড়ে তোলা।

সংলাপ ও অংশগ্রহণ: জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মশালায় প্রতিনিধিত্ব এবং উদ্ভাবনী সমাধান প্রস্তাব করা।

চ্যালেঞ্জ:

•নেটওয়ার্ক গঠনের অভাব: অনেক সিএসও পর্যাপ্ত কানেকশন না থাকার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করতে পারছে না।

•প্রতিযোগিতামূলক ফান্ডিং পেতে দক্ষতার অভাব:
আন্তর্জাতিক তহবিলের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং মানসম্পন্ন প্রজেক্ট প্রপোজাল তৈরির দক্ষতা সীমিত।


নতুন বা স্থানীয় সিএসওগুলো প্রাইভেট কোম্পানি বা দাতাদের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে।


ডিজিটাল পোর্টফোলিও, অনলাইন প্রশিক্ষণ, এবং যোগাযোগ বৃদ্ধির জন্য অনেক সিএসও যথেষ্ট দক্ষ নয়।


সুশীল প্রকল্প, বিশেষত “বীর চট্টলা সিএসও হাব,” চট্টগ্রামের স্থানীয় সংগঠনগুলোর জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা তাদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথ প্রশস্ত করবে। প্রাইভেট সেক্টরের অংশীদারিত্ব, কার্যকরী নেটওয়ার্ক গঠন এবং ফান্ডিং ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রকল্প স্থানীয় সিএসওগুলোর জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে।

সঠিক উদ্যোগ ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, এটি শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের সুশীল সমাজ শক্তিশালী করার জন্য একটি বৈশ্বিক উদাহরণ হতে পারে।

সংগঠন: ক্লাইমেট একশন এন্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (কায়ো বাংলাদেশ)

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com