1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 25, 2026, 2:09 pm
সংবাদ শিরোনাম: :
এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপেধ্বসে পড়েছে আজিজ নগর গজালিয়া সড়কের বেইলি ব্রিজ চট্টগ্রাম নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে:স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে প্রধান ফটকে অবস্থান পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, April 28, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত হয়। “দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য বিষয়কে উপজীব্য করে আজ সোমবার ২৮ এপ্রিল চট্টগ্রামে উদযাপিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

দিবসের শুরুতে সকালে ফেষ্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলামা মহোদয়। দিবস উদ্বোধন পরবর্তী আদালত চত্ত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম আদালত ভবন থেকে কতোয়ালী মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের নীচ তলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি- মেডিকেল ক্যাম্প ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচির শুভ উদ্ভোধন করেন অতিথিবৃন্দ। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক। সিনিয়র জেলা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আবদুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রামে কর্তরত সকল স্তরের বিভাগীয় কর্মকর্তা বৃন্দসহ প্রায় ১৫০০জন অংশগ্রহণ করেন। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুরুল ইসলাম বলেন,” সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বন্ধ পরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেই। লিগ্যাল এইড শুধু আইনী সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূলে আইনি পরামর্শ, এবং আপসযোগ্য যে কোন বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান।

তিনি আরো বলেন, জেলা লিগ্যাল এইড অফিসার জনাব রুপন কুমার দাশ এডিআর কার্যক্রমে সফল একজন অফিসার। তিনি সফল এডিআরের মাধ্যমে চট্টগ্রাম আদালত অঙ্গণে তথা বিচারপ্রার্থী মানুষের আস্থা অর্জণে ইতিমধ্যে সফল হয়েছেন। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। লিগ্যাল এইড কার্যালয় এখন অসহায় মানুষের ভরসারস্থল। নানাবিধ আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্রতা বা অপ্রাচুর্যের কারণে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এজন্য দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে। সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ। সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাননীয় বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জনাব জান্নাতুল ফেরদৌস, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারন সম্পাদক এড, মোঃ হাসান আলী চৌধুরী, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর মোঃ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁঞা, সিনিয়র জেল সুপার মোঃ ইকবাল হোসেন ও ইলমার প্রধান নির্বাহী ও মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পাক প্রমূখ।

উপস্থিত লিগ্যাল এইড উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন এডিআর উপকারভোগী মোঃ শরিফ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জেলা বারের আইনজীবী, ডিল্যাক প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী প্রমূখ। আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের ২০২৪খ্রিঃ সময়ে কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com