1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 25, 2026, 12:20 pm
সংবাদ শিরোনাম: :
এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপেধ্বসে পড়েছে আজিজ নগর গজালিয়া সড়কের বেইলি ব্রিজ চট্টগ্রাম নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে:স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে প্রধান ফটকে অবস্থান পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক

এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপেধ্বসে পড়েছে আজিজ নগর গজালিয়া সড়কের বেইলি ব্রিজ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 25, 2026

আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামা উপজেলার গজালিয়া থেকে আজিজ নগর সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ধ্বসে পড়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এস্কেভেটর (ভেকু) বহনকারী একটি ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে সেটি ভেঙে নিচে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আজিজ নগর থেকে গজালিয়াগামী একটি ভারী ট্রাক এস্কেভেটর নিয়ে বেইলি ব্রিজটির ওপর ওঠে। ব্রিজটির ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজন হওয়ায় মুহূর্তের মধ্যেই লোহার পাটাতন ও কাঠামো ভেঙে ট্রাকসহ ব্রিজটি ধ্বসে পড়ে।

এই দুর্ঘটনার ফলে লামা উপজেলার গজালিয়া ও আজিজ নগর ইউনিয়নের মধ্যকার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটির দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, আজিজ নগর-গজালিয়া সড়কের এই বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও এই সড়কে অতিরিক্ত পাথর ও বালুবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে একাধিকবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সাইন বোর্ড বা ওজন সীমা থাকার পরও প্রশাসনের নজরদারির অভাবে অবাধে ভারী যানবাহন চলাচল করায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের করেছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই সড়কটি পুনরায় স্বাভাবিক ভাবে চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com