1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 25, 2026, 2:07 pm
সংবাদ শিরোনাম: :
এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপেধ্বসে পড়েছে আজিজ নগর গজালিয়া সড়কের বেইলি ব্রিজ চট্টগ্রাম নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে:স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে প্রধান ফটকে অবস্থান পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক

ঘরে বসে অনলাইনে আয়ের ফাঁদ; টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 17, 2024

চট্টলার কণ্ঠ ডেস্ক: ঘরে বসে অনলাইনে লাখ টাকা আয়ের ফাঁদ পেতে নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। অনলাইনে আয়ের টাকা Cryptocurrency তে payment এর লোভনীয় অফার দিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে সরল বিশ্বাসী নারীদের সঞ্চিত সকল টাকা। এমনই এক প্রতারিত নারী তার সঞ্চিত টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণ গয়না বিক্রি করে সে টাকা তুলে দিয়েছেন প্রতারকদের হাতে। অবশেষে সব খুইয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। দেশি বিদেশি প্রতারক চক্রের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।


আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম এর আদালতে ভুক্তভোগী নারী ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত মামলা গ্রহন করে নগর ডিবিকে দ্রুততম সময়ের মধ্যে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদি পক্ষের আইনজীবী এডভোকেট গোলাম মাওলা মুরাদ আদালতকে বলেন, দেশি-বিদেশি এ ধরনের সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র শুধু এই নারী নয় দেশের বিভিন্ন জায়গাতেই এভাবে প্রতারণার জাল বিছিয়ে নিরীহ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রতারক চক্রের সদস্যদেরকে আইনের আওতায় আনতে না পারলে ভুক্তভোগির সংখ্যা দিন দিন বেড়েই চলবে।

মামলার বিবরণে বলা হয়, বিকাশ এবং সিটি ব্যাংকের বিভিন্ন নাম্বার ব্যবহার করে নাইমা নামের ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে প্রায় ৫ লক্ষ ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দেশি এবং বিদেশি সংঘবদ্ধ প্রতারক চক্র। পরবর্তীতে Cryptocurrency তে payment এর লোভনীয় অফার দিলেও এক পর্যায়ে তাদের মোবাইল এবং টেলিগ্রাম একাউন্ট বন্ধ করে দেয়।

চাকরির প্রলোভন দেখিয়ে মোবাইলে মেসেজ পাঠিয়ে প্রতারক চক্র তাদের গ্রাহক সংগ্রহ করে।অফলাইন এবং অনলাইনে প্রতারক চক্রের কাস্টমাইজ করা নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলেই টাকা মিলবে-এরকম প্রলোভন দেখিয়ে শুরু হয় প্রতারণার কাজ। প্রথম প্রথম ৩-৪ বার প্রতারক চক্র ক্লায়েন্টকে নির্দিষ্ট টাকা ও প্রদান করে। এরপর প্রতারক চক্র ভুক্তভোগীদেরকে তাদের পাতা ফাঁদে ফেলে বিকাশ, নগদ এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে হাতিয়ে নেয় গ্রাহকের লক্ষ লক্ষ টাকা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com