চট্টলার কণ্ঠ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ১০টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি। লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফসহ কিছু মানুষ।
সোমবার ৬ ডিসেম্বর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে। এটি এনএইচএসের অধীনে একটি (অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার) হসপিটাল, সেখানে ‘ম্যাডামকে’ ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাঁকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারামেডিকস থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এ বিমানে যাবেন। তারা হলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন