1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 16, 2026, 12:01 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে কী বলছে ভারত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 12, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার ১১ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে।

আসিম মুনির এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তার বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে। আসিম মুনিরের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে। এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে। যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ, তা নিয়ে সন্দেহ আছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের (যুক্তরাষ্ট্রে) মাটিতে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। ভারত ইতিমধ্যে স্পষ্টস করে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব।

এর আগে, পাকিস্তানের সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় খোলাখুলিভাবে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি দেন। তিনি বলেন, ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়, তাহলে তার দেশ ‘বিশ্বের অর্ধেক’ ধ্বংস করে দেবে।

মুনির বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর জাতি। যদি আমরা মনে করি, আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমরা পৃথিবীর অর্ধেক আমাদের সঙ্গে নিয়ে মরব! এদিন সিন্ধু পানি চুক্তি নিয়েও ভারতকে হুমকি দেন আসিম মুনির। তিনি বলেন, ভারত যদি এই চুক্তির আওতায় কোনো বাঁধ নির্মাণ করে, তবে পাকিস্তান তা ১০টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেবে।

মুনির আরও বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমরা তাদের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com