চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি সয়াবিন দানাসহ ১ টি বোট জব্দ।
আজ সোমবার ১১ আগস্ট বিকালে কোস্ট গার্ড পূর্ব জোনের লে: বিএন শাকিব মেহবুব অভিযানের বিষয়ে বিস্তারিত জানান ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ আগস্ট ২০২৫ তারিখ সোমবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী নদীর চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্ট গার্ড অভিযানিক দল থামার সংকেত প্রদান করে। বোটে উপস্থিত সন্দেহভাজনরা সংকেত অমান্য করে বোটটিকে নদীর তীরে রেখে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি সয়াবিন দানাসহ চোরাচালান কাজে ব্যবহৃত বোটটি জব্দ করে।
তিনি আরও জানান, জব্দকৃত সয়াবিন দানা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন