1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:56 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 10, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

আজ রবিবার ১০ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর। ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তা ভুয়া।

এমন ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।

প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সব পোস্টে রিটার্ন পূরণের সবকয়টি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়।

এতে আরো বলা হয়েছে, করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। 

করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com