চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
চট্টলার কণ্ঠ ডেস্ক: পরিবেশ দিবস উপলক্ষে একটি উদ্যোগের অংশ হিসেবে গত ৩০ জুন সোমবার চট্টগ্রাম অ্যাক্টিভিস্টা ও বন গবেষণা ইনস্টিটিউটের সাথে এডভোকেসি কার্যক্রম পরিচালনা করে, যার ফলস্বরূপ তারা ৫০০টি চারা গাছ সংগ্রহ করতে সক্ষম হয়। এই চারাগুলো পরিবেশ রক্ষার লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়।

সংগ্রহীত চারা গাছসমূহ কমিউনিটির সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় এবং চট্টগ্রামের বাকলিয়া এলাকার রাস্তার মাঝখানের আইল্যান্ডে সেগুলো রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেয় চট্টগ্রাম ইয়ুথ হাব।

উক্ত চারাগাছ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইয়ুথ হাবের সম্মানিত প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত, প্রেস সেক্রেটারি আলভী এবং সংগঠনের সক্রিয় যুব সদস্যবৃন্দ। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা, প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় এবং ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন