1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 10:56 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

লামা পৌর সভার ১৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, July 1, 2025

আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভা, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১৩ কোটি ৮৫ লক্ষ ৯ হাজার ১২৫ টাকার বাজেট ঘোষণা করেছে। রবিবার (৩০ জুন) লামা পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এই ঘোষণা করেন। একই সভায় বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট সংশোধন করা হয়।


◼️এই বাজেটে অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ করে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

◼️ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৫৪ টাকা।
◼️রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা।

◼️রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ১ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা।
◼️স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ৩১ লাখ ৪০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ১ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।
◼️এছাড়াও পানি সরবরাহ সহ অন্যান্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

◼️উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা।
উন্নয়ন আয়ের মধ্যে সরকার প্রদত্ত বিভিন্ন মঞ্জুরি ও সহায়তা দেখানো হয়েছে।

◼️এর মধ্যে কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট থেকে ৪ কোটি টাকা।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা।
◼️পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৪০ লাখ টাকা।
◼️পৌর ভবন সম্প্রসারণ খাতে ৫০ লাখ টাকা সহ সরকারের বিভিন্ন খাত থেকে উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে।

◼️উন্নয়ন খাতের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৪ কোটি ৯৪ লাখ টাকা।
◼️ পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি নির্মাণ, সীমানা প্রাচীর ও মার্কেট নির্মাণে ১ কোটি ২৪ লাখ টাকা।
◼️ অন্যান্য প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, এই বাজেট বাস্তবায়িত হলে লামা পৌরসভার জনসাধারণের জীবন মানের উন্নতি ঘটবে। তিনি ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহ পৌর সভার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com