চট্টলার কন্ঠ ডেস্কঃ খাদ্য বিভাগের খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ও ট্রেডিং করপোরেশনে অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড ও ট্রাক সেলে নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও নগর কমিটি। ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ এর কারণে দেশের বিভিন্ন স্থানে সরকারের খাদ্য বান্ধব এসমস্ত কার্যক্রম বাধাগ্রস্থ হবার কারণে এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার ২৬ জুন সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, যুব ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও যুব ক্যাব মহানগর সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুসা খান, সদস্য সচিব আবু মোশারফ রাসেল ও যুগ্ন সদস্য সচিব সাঈদুর রহমান মিন্টু প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যত্থানের পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিয়োগকৃত ওএমএস ও টিসিবি সিংহভাগ ডিলারই আত্মগোপনে চলে যান। ফলে খাদ্য বান্ধব খাদ্যশস্য বিক্রির কার্যক্রম মুখ তুবড়ে পড়ে যায়। একদিকে নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীদের কারসাজিতে অস্থির নিত্যপণ্যের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। অন্যদিকে সরকারের বিকল্প ব্যবস্থায় খাদ্যশস্য বিক্রির ব্যবস্থাটি বাধাগ্রস্থ হবার কারণে সাধারন মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং মানুষের মধ্যে চরম অসন্তোষ বেড়ে যায়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন