চট্টলার কণ্ঠ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন।
রোববার (২২ জুন) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এই সাক্ষাৎ নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন