1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 25, 2026, 12:28 pm
সংবাদ শিরোনাম: :
এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপেধ্বসে পড়েছে আজিজ নগর গজালিয়া সড়কের বেইলি ব্রিজ চট্টগ্রাম নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে:স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে প্রধান ফটকে অবস্থান পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে:স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 25, 2026

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তারা কাজ করে, (নিজেদের) জনসেবায় নিয়োজিত রাখে। তার মধ্যেও কিছু কিছু এ রকম চরিত্রগত কারণে কোনো অফিসার বা সদস্য থাকতে পারে, সেটা আমাদের কঠোর নজরদারিতে আছে। যে যেখানে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে কয়েকজনকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।

সরকার চাপ অনুভব করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কীসের চাপ?’ ‘এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। যেমন এই যে শ্রমিক অসন্তোষ নিয়ে তারা একটা রাজনৈতিক ষড়যন্ত্র করতে চেয়েছিল, যার সঙ্গে আমাদের প্রকৃত শ্রমিক ভাই-বোনেরা জড়িত নন। মজুরি কমিশনের ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক ন্যূনতম মজুরি ঘোষিত হয়েছে। আপনারা দেখেছেন, মালিকপক্ষ-শ্রমিকপক্ষ তাদের আলাপ-আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সেই মজুরি নির্ধারণ করেছে। মজুরি বোর্ড সেটা ঘোষণা করেছে, যারা সদস্যরা ছিলেন সবাই সই করেছেন,’ যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই অভিহিত করেছি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নাই, বাংলাদেশের মানুষ দেবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে তাদের এবং পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে—এ বিষয়েও নতুন কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, আমরা আগেও বলেছি যে গণহত্যা চালিয়ে যে সমস্ত অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে; পৃথিবীর ইতিহাসে এ রকম আরও দুএকটি ঘটনা আছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।

‘আমি মহান জাতীয় সংসদেও বলেছি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। সেই আচরণ তাদের মধ্যে কখনো ছিল না। এখন তারা প্রত্যাবর্তন করতে পারে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, আমরা সংশ্লিষ্ট দেশে আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পত্র দিয়েছি। তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন,’ যোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরে কেউ কেউ প্রত্যাবর্তন করতে চায়, সেটা দেখার বিষয়। তারা বিভিন্ন সীমান্ত এলাকায়, সীমান্তের ওই পারে তাদের কয়েকজন পলাতক নেতা ভ্রমণ করছে শুনলাম, কিছু পশ্চিম সীমান্তে আর কিছু পূর্ব সীমান্তে এবং সেখানে তারা কিছু নির্দেশনা দিচ্ছে, তাদের এই দেশে লুকিয়ে থাকা কিছু কিছু নেতাদের কাছে এই যে মশাল মিছিল মানে কী তারা যেন বুঝে নেন।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আপনারাও নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এর পরে তারা বলছে, লকডাউন হবে, শাটডাউন হবে, হরতাল হবে। এ দেশের মানুষ কখনো তাদেরকে এখানে সে রকম কোনো কার্যক্রম পরিচালনা করতে দেবে বলে আমার মনে হয় না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে।’

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন রুটিন কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, এটা হচ্ছে পুলিশ বাহিনীর অতিরিক্ত।

‘আগামীতেও তারা যেসব তথাকথিত কর্মসূচি দিয়েছে বলে শুনছি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি,’ যোগ করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য সহকারে, অত্যন্ত কৌশলে তাদের সমস্ত অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। কোনো রকম প্রাণহানি ছাড়া এবং সহিংসতা ছাড়া, হতাহতের ঘটনা ছাড়া আমরা আওয়ামী চরিত্রের উন্মোচন করতে সক্ষম হয়েছি। দেশবাসী দেখেছে, আমরা দেখেছি, সারা বিশ্ববাসী দেখেছে এবং স্বীকৃতিও দিয়েছে যে পতিত আওয়ামী শক্তি বাংলাদেশে অগ্নিসংযোগের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে, হত্যাযজ্ঞের মাধ্যমে তাদের পূর্বের কর্মকাণ্ড আবার নতুন করে শুরু করতে চায়।

আগামীতেও একইভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এই ঘোষণাও আমরা দিয়েছি। আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, যদি কেউ কোনো উগ্রবাদী তৎপরতা চালাতে চায়, ধ্বংসাত্মক কোনো কার্যক্রম চালাতে চায়, জ্বালাও-পোড়াও করতে চায়, জনগণের সম্পদ ও জীবন নষ্ট করতে চায়, সে ক্ষেত্রে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব অত্যন্ত কঠোরতার সঙ্গে।’

গোপালগঞ্জের পরিস্থিতি উল্লেখ করে গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের আছে কি না? জবাবে তিনি বলেন, ‘এটা আইনানুগ বিষয়। সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের কার্যক্রম হাতে নেওয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, সম্ভবত তদন্ত শেষ পর্যায়ে।’

‘যেহেতু সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে বিধান আছে যে ব্যক্তি এবং গোষ্ঠী আর দল হিসেবে কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটা অপরাধ আছে। তিনটা অপরাধে যদি জড়িত থাকে, তাহলে ব্যক্তির সঙ্গে দল ও সংগঠনকে সে বিচারের আওতায় আনা যাবে। বিচারিক কার্যক্রম শেষ হলে সেখানে সাজার বিষয়টিও উল্লেখ আছে কী কী করা যাবে।’

তিনি বলেন, ‘সেটা বিচারিক প্রক্রিয়া। তদন্ত শেষ হলে, অভিযোগপত্র দাখিল হলে, ট্রায়েলের পরে আদালত যেটা বিবেচনা করবেন, সেই হিসাবে সেটা হবে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com