1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 25, 2026, 12:28 pm
সংবাদ শিরোনাম: :
এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপেধ্বসে পড়েছে আজিজ নগর গজালিয়া সড়কের বেইলি ব্রিজ চট্টগ্রাম নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে:স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে প্রধান ফটকে অবস্থান পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক

কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে প্রধান ফটকে অবস্থান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 25, 2026

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বিপুলসংখ্যক বেকার যুবক থাকা সত্ত্বেও কেইপিজেডসহ আশপাশের শিল্পকারখানায় তাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এনে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, তাদের জমি ও এলাকার ওপর গড়ে ওঠা শিল্পকারখানায় প্রথমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় যুবক মো. মারুফ বলেন, ‘একটি চাকরির আশায় আমরা বছরের পর বছর ধরে ঘুরছি। অথচ নিজেদের এলাকায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্মসংস্থানের অভাবে এলাকার অনেক যুবক হতাশ হয়ে পড়ছে। এর প্রভাবে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে। তাই স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে সেখানে অবস্থান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com