1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 6:50 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বান্দরবানের ​লামায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ​!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 16, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং কোমলমতি শিশুদের শিক্ষার আলো ছড়ানো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি ‘পাড়াকেন্দ্র’ স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সুবিচারের আশায় এবং জানমালের নিরাপত্তায় কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।


​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্যাঝিরি পাড়ায় অভিযুক্ত আবুল হোসেন (প্রকাশ আবুল) স্থানীয় এক বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে বিদ্যুতের বাল্ব ও আসবাবপত্র ভাঙচুর চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযোগ রয়েছে, ঘরে থাকা ৩ জন নারীকে বের করে দিয়ে এলাকা ছাড়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়।


​পরবর্তীতে একই রাতে রাত আনুমানিক ৩টার দিকে ওই এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা ও বিকাশের কেন্দ্র হিসেবে ব্যবহৃত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পাড়াকেন্দ্র” স্কুলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে স্কুলের ঘরসহ ভেতরের বই-পুস্তক ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ফলে বর্তমানে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


​ভুক্তভোগী মো. আব্দুল কালাম অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ইতিপূর্বেও একই ধরনের ঘটনা ঘটালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসি বৈঠক হয়। তবে তিনি শালিসির সিদ্ধান্ত অমান্য করে অনবরত বাড়িঘরে আগুন দিয়ে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন। গায়ের জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপকর্ম চালিয়ে যাওয়ায় পুইট্যাঝিরি পাড়ার বাসিন্দারা বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।


​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দীপেন জানান, “খবর পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে আমাদের একটি তদন্ত টিম কাজ করছে।”

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com