1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
কাতার থেকে হোয়াটসঅ্যাপে প্রবাসীর কাছে চাঁদা দাবী; না দেওয়ায় বাড়িতে গুলি রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল ইজারা দিল সরকার;৬১৯ কোটি টাকা বিনিয়োগ জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক টেকনাফে চার অস্ত্রসহ বিপুল গুলি উদ্ধার, ১৬ মামলার আসামি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার, গোল্ডেন ব্রিজসহ তিন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে ১শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের কোটি টাকা আত্মসাত; এলএ শাখার সার্ভেয়ার কারাগারে ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী

কাতার থেকে হোয়াটসঅ্যাপে প্রবাসীর কাছে চাঁদা দাবী; না দেওয়ায় বাড়িতে গুলি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় রুনা টাওয়ার নামের একটি ভবনের গেইট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক গিয়ে এই ঘটনা ঘটায়। ভবনটির মালিক প্রবাসী হাজী মোহাম্মদ ইউসুফ, যার বাড়ি ফটিকছড়ি উপজেলায় হলেও তিনি পরিবার নিয়ে হামজারবাগে বসবাস করেন। ঘটনার নেপথ্যে চাঁদা না দেওয়ার জেরসহ হুন্ডি ব্যবসা-সংক্রান্ত বিরোধের সন্দেহও করছে একটি সূত্র, ফলে একাধিক কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ।

জানা গেছে, হাজী মোহাম্মদ ইউসুফ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হওয়া আজিজ বর্তমানে কারাগারে আছেন। এ ছাড়া ইউসুফের পরিবার হুন্ডি ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক ভবনের সামনে গিয়ে প্রথমে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে। ভুক্তভোগী হাজী মোহাম্মদ ইউসুফ জানান, রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে যুবক দুজন নিরাপত্তারক্ষীকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ফটক বন্ধ করতে বাধ্য করে। এরপর ফিরে আসার সময় গেইট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা। পালানোর সময় দূরে তাদের সঙ্গে সম্ভবত একটি যানবাহন অপেক্ষা করছিল বলেও জানান তিনি। এ ঘটনায় ভবনের বাসিন্দা ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউসুফের মধ্যপ্রাচ্যপ্রবাসী দুই ছেলের মধ্যে বড় ছেলে মোহাম্মদ শওকত সম্প্রতি দেশে ফেরেন। ঘটনার দিন দুপুরে তার হোয়াটসঅ্যাপে কাতারভিত্তিক একটি নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হুমকি দেওয়া হলে পরিবারটি নম্বরটি ব্লক করে দেয়, যার জেরেই রাতে এই হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে চাঁদাবাজির পাশাপাশি হুন্ডি ব্যবসা-সংক্রান্ত বিরোধকেও এই হামলার সম্ভাব্য কারণ হিসেবে গুরুত্ব দিয়ে দেখছে একটি সূত্র। ইউসুফের পরিবার দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এই ব্যবসাকেন্দ্রিক কোনো বিরোধ থেকেও হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফলে ঘটনার তদন্তে চাঁদাবাজি ও হুন্ডি বিরোধ—এই দুটি সম্ভাব্য কারণকেই সামনে রেখে এগোচ্ছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি, তবে বিদ্যুৎ ও আলো না থাকায় এ কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও উল্লেখ করেন। হুন্ডি ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়ে জানতে চাইলে ওসি জাহেদুল ইসলাম বলেন, বিষয়টি তাদের জানা ছিল না এবং এ বিষয়েও তদন্ত করে দেখা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com