1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক

নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জানাজায় অংশ নিলেন চট্টগ্রাম সাংসদরাসহ সর্বশ্রেনীর মানুষ:

ফটিকছড়ি প্রতিনিধি:নিজ মমতাময়ী মা খাদিজা নুরের (৮৬) জানাজা নামাজ পড়ালেন ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর। আর জানাজার নামাজ শেষে মুনাজাত করেন মাইজভান্ডার গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারি । গত শনিবার রাত ৯টায় মরহুমার নিজ বাড়ীর প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এর আগে শনিবার দুপুরে ২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সরোয়ার আলমগীর মা ও মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী । মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের এমপি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, পটিয়ার এমপি এনামুল হক এনাম, মিরসরাই এমপি নুরুল আমিন, রাউজানের এমপি হুম্মাম কাদের চৌধুরী, সিডিআইয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারি, সৈয়দ শহিদ উদ্দীন মাইজভান্ডারি, ইউএনও সাঈদ মো ইব্রাহীম, সাবেক বিএনপি চেয়ারপাসন এর উপদেষ্টা এসএম ফজলুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাহ উদ্দীন, মির্জা মো. আকবর, কাজী সালা উদ্দিন, কর্ণেল আজিম উল্লাহ বাহার, ডা. খুরশিদ জামিল, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, আহমেদ হোসেন তালুকদার, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, প্রশাসনের অফিসারবৃন্দ, শিক্ষক সমাজ, চিকিৎসক সমাজ, সাংবাদিক সমাজ, আলেম ওলামাগন, সর্বশ্রেনীর মানুষ।
এদিকে খাদিজা নুরের মৃত্যুতে বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, স্থায়ী সদস্য,অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, স্থায়ী সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপিসহ সরকারের বিভিন্ন মন্ত্রীবৃন্দ,সংসদ সদস্যবৃন্দ, মেয়রবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা, সাংবাদিক সমাজ, ফটিকছড়ির সর্ব শ্রেনীর মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com