1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক করা হয়।

সোমবার ১০ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় আজ ১০ আগস্ট সোমবার মধ্যরাত ৩ টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র মায়ানমারের বিভিন্ন এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিলো। কোস্ট গার্ডের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বৃহৎ চালানটি আটক করা সম্ভব হয়েছে। উক্ত সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।

জব্দকৃত ইয়াবা, বোট ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com