1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম ডেস্ক : স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’। সংগঠনের বিশেষ উদ্যোগে এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীমতি মালতী বড়ুয়া’র জন্য একটি নতুন বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় বাঁশখালী উপজেলার উত্তর জলদী গ্রামের অত্যন্ত পরিচিত মুখ শ্রীমতি মালতী বড়ুয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ঘর হারিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। তাঁর এই সংকটময় মুহূর্তে পুনর্বাসনের দায়িত্ব নেয় ‘প্রজ্ঞা সারথী সংঘ (চট্টগ্রাম বিভাগীয় শহর)’ পরিবার।

সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং শুভাকাঙ্ক্ষীদের আর্থিক ও মানসিক সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। নতুন এই ঘর হস্তান্তরের মাধ্যমে মালতী বড়ুয়ার মুখে আবার নতুন করে হাসির ঝিলিক ফুটে উঠেছে।

এই মহৎ মানবিক কাজ সম্পন্ন হওয়ায় প্রজ্ঞা সারথী সংঘ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মালতী বড়ুয়ার ঘর নির্মাণে যারা আর্থিক অনুদান দিয়েছেন, কায়িক পরিশ্রম করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে পাশে থেকেছেন, তাঁদের সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের এই নিঃস্বার্থ সহযোগিতা ও ভালোবাসাই আমাদের আগামী দিনে আরও বড় মানবিক কাজের শক্তি জোগাবে।”

বন্যা-পরবর্তী পুনর্বাসনে প্রজ্ঞা সারথী সংঘের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীসমাজ। তাঁরা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এভাবেই আগামীতেও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়াবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com