সম্প্রতি রোটারি ক্লাব চিটাগাং সাগরিকার উদ্যোগে স্থানিয় রেষ্টুরেন্ট হলে রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার ২৫ তম অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ১ জন শিশুকে হিয়ারিং ডিভাইস এবং ২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার ২৫তম অভিষেক অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বাংলাদেশ নৌবাহিনীর সহপ্রধান ও পায়রা বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার এডিমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট ওমর ফারুকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানীত অতিথি আলোচক ছিলেন সাগরিকা ক্লাবের চার্টার প্রেসিডেন্ট পিডিজিও চট্টগ্রাম র্পোট সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর তৈয়ুব চৌধুরী।
পাস্ট ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রোকসানা ফারুক,ক্লাবের পাস্ট প্রেসিডেন্টগণ, বিভিন্ন ক্লাবের আমন্ত্রিত রোটারিয়ানগণ উপস্থিত ছিলেন।
ফটো ক্যাপশানঃ বাংলাদেশ নৌবাহিনীর সহপ্রধান ও পায়রা বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার এডিমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী সাগরিকা ক্লাবের সহায়তা তুলে দেন!
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন