1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
কাতার থেকে হোয়াটসঅ্যাপে প্রবাসীর কাছে চাঁদা দাবী; না দেওয়ায় বাড়িতে গুলি রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল ইজারা দিল সরকার;৬১৯ কোটি টাকা বিনিয়োগ জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক টেকনাফে চার অস্ত্রসহ বিপুল গুলি উদ্ধার, ১৬ মামলার আসামি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার, গোল্ডেন ব্রিজসহ তিন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে ১শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের কোটি টাকা আত্মসাত; এলএ শাখার সার্ভেয়ার কারাগারে ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব মানসিক স্বাস্থ্য আর অবহেলা নয়:বাংলাদেশে দক্ষ মনোবিজ্ঞানী, স্থায়ী পদ ও সমন্বিত নীতির এখনই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে ‘Talent Hunt 2026’: NEET যুব ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খান ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামে ডাকাতি করা ‘সিলেটি জসিম’ ময়মনসিংহে গ্রেপ্তার বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী

টেকনাফে চার অস্ত্রসহ বিপুল গুলি উদ্ধার, ১৬ মামলার আসামি গ্রেপ্তার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৭৯টি গুলি উদ্ধারের পর আব্দুল খালেক ওরফে নাহিদ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নাহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতির ১৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় লোকজনের সহায়তায় একটি দোকানের সামনে ইটসলিং রাস্তা থেকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ নাহিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও পাঁচজন পালিয়ে যান বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

পরে নাহিদের হেফাজতে থাকা সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি পিস্তল ও দেশীয় তৈরি তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে থাকা দুটি গুলিসহ মোট ৭৯টি গুলি পাওয়া যায়। এর মধ্যে ৬৯টি রাইফেলের গুলি ও ১০টি পিস্তলের গুলি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া একটি সাদা রঙের অ্যাংলেট ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, টেকনাফ মডেল থানার নথি পর্যালোচনা করে নাহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতির অভিযোগে ১৬টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলা তদন্তাধীন এবং কয়েকটি আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নাহিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক পাঁচজনকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com