বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের (NEET Youth) দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে অবহিতকরণ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ তৈরি করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Talent Hunt 2026’।
Bright Bangladesh Forum (BBF)-এর উদ্যোগে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় আগামী ১২ আগস্ট ২০২৬, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি, পাঁচলাইশ, চট্টগ্রামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম, কোর্সের ধরন, ভর্তি প্রক্রিয়া, দক্ষতা উন্নয়নের সুযোগ এবং সম্ভাব্য কর্মসংস্থান সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পাবেন।
‘Talent Hunt 2026’-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, BITAC, BKTTC, চট্টগ্রাম জেলা পরিষদ, BRTC এবং UCEPসহ আরও বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান।
আয়োজনে আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অপারেশন, ফ্যাশন ডিজাইন, বেকারি ও পেস্ট্রি, বিউটিফিকেশন, টেইলারিং ও ড্রেস মেকিং, সুইং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ড্রাইভিং, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, শো-পিস ও জুয়েলারি, মোবাইল ফোন সার্ভিসিং এবং কেয়ারগিভিংসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্স সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
আয়োজকদের মতে, দেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি। বিশেষ করে যারা শিক্ষা, প্রশিক্ষণ কিংবা কর্মসংস্থানের বাইরে রয়েছে, তাদের জন্য সঠিক তথ্য, প্রশিক্ষণ এবং ক্যারিয়ার নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে।
Bright Bangladesh Forum ও ActionAid Bangladesh আশা করছে, ‘Talent Hunt 2026’ তরুণদের সরকারি ও বেসরকারি কারিগরি প্রশিক্ষণের সুযোগের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
অংশগ্রহণের জন্য:
যুব-যুবা ও নারীদের তাদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অংশগ্রহণকারীদের সঙ্গে আপডেটেড CV এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) নিয়ে আসতে বলা হয়েছে।
রেজিস্ট্রেশন: “অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম” https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfyxDTuXsJ3-vDoI6v1gPyOWrowocmzQ6PJ7sORBMaucrJ0Yw/viewform?usp=send_form
স্থান: বাংলাদেশ শিশু একাডেমি, পাঁচলাইশ, চট্টগ্রাম
তারিখ: ১২ আগস্ট ২০২৬
সময়: সকাল ১০:০০টা থেকে বিকেল ৪:০০টা
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন